বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিসেম্বর পর্যন্ত গ্যাসের চাহিদা মেটানোর মজুদ আছে : জ্বালানিমন্ত্রী যারা পরাজিত হয়েছে তারা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলা: তৃতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে দীপ জুরি বোর্ডের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের জানুয়ারির প্রথম অধিবেশনেই সংবিধান সংশোধনের বিল, গণভোটের ইঙ্গিত! প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আজ প্রেস ব্রিফিং, তুলে ধরা হবে ভাষণের তাৎপর্য! তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর আলোচনা গুতেরেসের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, সহযোগিতা জোরদারে গুরুত্ব বিশ্বশান্তিতে জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশের পূর্ণ সমর্থন: প্রধানমন্ত্রী তারেক রহমান লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যা মিটলে আমরাই আগে আয়োজন করতাম: প্রধানমন্ত্রী

গাজাগামী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র শত শত কর্মী ইসরায়েলের হাতে আটক

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২৫৮ Time View

ফিলিস্তিনের গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ ইসরায়েলি বাহিনীর হাতে থমকে গেছে। আন্তর্জাতিক এই মানবিক মিশনে অংশ নিতে আসা সুইডিশ জলবায়ু আন্দোলনের নেত্রী গ্রেটা থুনবার্গসহ শত শত কর্মীকে আটক করেছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, বহরের একটি নৌকা ছাড়া বাকি সব নৌকা ইসরায়েলি নৌবাহিনী আটক করে এবং সেখানে থাকা সবাইকে নিরাপত্তার স্বার্থে ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হয়। বিবিসির তথ্যমতে, এই অভিযানে মোট ৪৪৩ জনকে আটক করা হয়েছে। নৌবহরের জাহাজগুলো দখলের সময় ইসরায়েলি বাহিনী জলকামান ব্যবহার করে অনেককে আক্রমণ করে। আটককৃতদের বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে, সবাই নিরাপদ ও সুস্থ আছেন এবং আটক প্রক্রিয়ায় কোনো জটিলতা সৃষ্টি হয়নি। আটক হওয়ার পরপরই গ্রেটা থুনবার্গসহ সকল কর্মীকে আশোদ বন্দরে স্থানান্তর করা হয়। সেখান থেকে দ্রুতই তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে ইসরায়েল দাবি করেছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার এই অভিযান ‘উস্কানি’ হিসেবে বিবেচিত হয়েছে এবং কোনো নৌকাই ইসরায়েলের ‘বৈধ নৌ অবরোধ’ ভাঙতে বা সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশে সফল হয়নি। ত্রাণবাহী বহরের একটি জাহাজ, যেটিতে যান্ত্রিক সমস্যা রয়েছে বলে ধারণা করা হচ্ছে, সেটি গাজার উপকূল থেকে কিছুটা দূরে সমুদ্রে অবস্থান করছে। সেটি যদি অবরোধ ভাঙার চেষ্টা করে, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। এই অভিযানে আন্তর্জাতিক মানবিক উদ্যোগ ও গাজা উপত্যকার অবরোধ নিয়ে আবারো বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে। আটককৃত কর্মীদের নিরাপত্তা ও তাদের দ্রুত মুক্তি নিশ্চিত করার দাবি তুলেছেন মানবাধিকারকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102