সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনে অংশ নেবে কিনা ভাববে এনসিপি : আসিফ মাহমুদ মানিকগঞ্জ-৩ আসনের বৈধ প্রার্থী আফরোজা খানমের দ্বৈত নাগরিকত্বের অভিযোগের আপিল শুনানির সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা শুরু ত্রয়োদশ জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানায় ৭৩ প্রার্থী পুনরায় মনোনয়ন পেয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের আপিল শুনানি শুরু পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত ‘হ্যাঁ’ নাকি ‘না’ ভোটের পক্ষে, ইশতেহারে তা সুস্পষ্ট করতে হবে : বদিউল আলম মজুমদার জাতীয় ঐক্যের নতুন সূচনা: নির্বাচন-পরবর্তী রাষ্ট্র গঠন নিয়ে জামায়াত ও বিএনপির ঐক্যের ইঙ্গিত মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার প্রস্তুতি আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে শান্তি বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

মোস্তাফিজুর রহমান আইপিএল নিলামে বাংলাদেশের সর্বোচ্চ দামে কলকাতা নাইট রাইডার্সের সাথে চুক্তিবদ্ধ

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫ Time View

রিপোর্ট: আইপিএল নিলামে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান নতুন রেকর্ড গড়েছেন। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই পেসারকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে, যা আইপিএল নিলামে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য সর্বোচ্চ মূল্য। এর আগে ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজা কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৬ লাখ ডলারে খেলেছিলেন, যা বর্তমান ডলার–রুপির বিনিময় মূল্যে প্রায় ৫ কোটি ৪৫ লাখ রুপির সমান। মোস্তাফিজের এই মূল্য প্রাপ্তি নিয়ে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠিত নিলামে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে তীব্র প্রতিযোগিতা ছিল, যেখানে শেষ পর্যন্ত কেকেআর সর্বোচ্চ দর হাঁকিয়ে তাকে দলে ভেড়ায়। ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে মোস্তাফিজ সর্বোচ্চ ২ কোটি ২০ লাখ রুপিতে খেলেছিলেন। এবার আইপিএলে তিনি নিজের ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার সুযোগ পাচ্ছেন। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতিয়েছেন। আইপিএল ক্যারিয়ারে মোস্তাফিজুর রহমান আট মৌসুমে ৬০ ম্যাচ খেলে ৬৫ উইকেট শিকার করেছেন। ডেথ ওভারে তার কাটার ও নিয়ন্ত্রিত বোলিং তারকা বোলার হিসেবে বিশেষ গুরুত্ব পেয়ে থাকে, যা তাকে আইপিএলে আলাদা পরিচিতি দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102