সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনে অংশ নেবে কিনা ভাববে এনসিপি : আসিফ মাহমুদ মানিকগঞ্জ-৩ আসনের বৈধ প্রার্থী আফরোজা খানমের দ্বৈত নাগরিকত্বের অভিযোগের আপিল শুনানির সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা শুরু ত্রয়োদশ জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানায় ৭৩ প্রার্থী পুনরায় মনোনয়ন পেয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের আপিল শুনানি শুরু পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত ‘হ্যাঁ’ নাকি ‘না’ ভোটের পক্ষে, ইশতেহারে তা সুস্পষ্ট করতে হবে : বদিউল আলম মজুমদার জাতীয় ঐক্যের নতুন সূচনা: নির্বাচন-পরবর্তী রাষ্ট্র গঠন নিয়ে জামায়াত ও বিএনপির ঐক্যের ইঙ্গিত মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার প্রস্তুতি আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে শান্তি বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

মধ্যপ্রাচ্যে রজব মাসের চাঁদ দেখা গেছে, তাই দুই মাস পরে শুরু হবে পবিত্র রমজান

bornomalanews
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪ Time View

মধ্যপ্রাচ্যের আকাশে রজব মাসের চাঁদ দেখা যাওয়ায় পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র দুই মাস সময় বাকি থাকবে। যদি রজব মাস ২৯ দিন ও শাবান মাস ৩০ দিন হয়, তাহলে রমজান শুরুতে সময় থাকবে ৬০ থেকে ৬১ দিন। তবে রমজানের সঠিক শুরুর দিন চাঁদ দেখা সাপেক্ষে চূড়ান্ত হবে। গলফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব ও অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী বছর ১৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অনেক দেশে রমজানের প্রথম দিন ১৯ ফেব্রুয়ারি হতে পারে। তবে যদি ওই দিন চাঁদ দেখা না যায়, তাহলে রমজানের শুরু একদিন পিছিয়ে যাবে। বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি রোববার (২১ ডিসেম্বর) বৈঠক করে রজব মাসের চাঁদ দেখা গেছে কিনা তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। ইসলামিক ফাউন্ডেশন দেশের বিভিন্ন স্থানে রজবের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা নির্দিষ্ট ফোন নম্বরে তা জানানোর আহ্বান জানিয়েছে। ইসলামিক ক্যালেন্ডারের চারটি মাস—রজব, জিলকদ, জিলহজ ও মহররম—বিশেষ মর্যাদা পেয়েছে। এই মাসগুলোতে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ থাকে এবং ঐতিহ্যগতভাবে মানুষ বিশ্রামে থাকার পাশাপাশি অন্যায় থেকে বিরত থাকে। রজব মাসের ২৬ তারিখের রাত মুসলিমদের জন্য অত্যন্ত পবিত্র, কারণ ঐ রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সাত আসমান পেরিয়ে মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের বিধান গ্রহণ করেন, যা পরবর্তী সময়ে মুসলিম উম্মাহ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102