বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিসেম্বর পর্যন্ত গ্যাসের চাহিদা মেটানোর মজুদ আছে : জ্বালানিমন্ত্রী যারা পরাজিত হয়েছে তারা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলা: তৃতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে দীপ জুরি বোর্ডের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের জানুয়ারির প্রথম অধিবেশনেই সংবিধান সংশোধনের বিল, গণভোটের ইঙ্গিত! প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আজ প্রেস ব্রিফিং, তুলে ধরা হবে ভাষণের তাৎপর্য! তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর আলোচনা গুতেরেসের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, সহযোগিতা জোরদারে গুরুত্ব বিশ্বশান্তিতে জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশের পূর্ণ সমর্থন: প্রধানমন্ত্রী তারেক রহমান লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যা মিটলে আমরাই আগে আয়োজন করতাম: প্রধানমন্ত্রী

মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার প্রস্তুতি

bornomalanews
  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৩ Time View

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন সম্পন্ন হবে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার বদলে এবার জানাজা আয়োজিত হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে, যেখানে খালেদা জিয়ার মরদেহবাহী কফিন রাখা হবে। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে জানাজার আয়োজন সম্পন্ন করা হয়েছে। জানাজায় সর্বস্তরের মানুষ নির্বিঘ্নে অংশ নিতে এবং শ্রদ্ধা জানাতে পারে সেজন্য নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট সকল রাষ্ট্রীয় দপ্তর প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করেছে। মানিক মিয়া অ্যাভিনিউয়ের চারপাশের সড়কগুলোতেও সাধারণ মানুষ অবস্থান করার সুবিধা নিশ্চিত করা হচ্ছে। জানাজার পর বিকেল সাড়ে তিনটার দিকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। এ সময় খালেদা জিয়ার পরিবারের সদস্য, সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তিত্ব, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত এবং বিএনপির মনোনীত রাজনীতিকরা উপস্থিত থাকবেন। দাফন অনুষ্ঠানের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে জিয়া উদ্যানে শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিদের প্রবেশাধিকার থাকবে এবং জনসাধারণের চলাচল সীমিত রাখা হবে যতক্ষণ না দাফন শেষ হয়। এতে খালেদা জিয়ার প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানো এবং অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102