সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো নারী বিদ্বেষী পোস্ট: তদন্ত ও গ্রেফতারের ঘটনায় ডিবি বিভক্তি দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে সংসদ নির্বাচন ও ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে পর্যবেক্ষক আসছেন আন্তর্জাতিক আদালত নাইকো রিসোর্সকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা করেছে ১৭ বছর বড় বড় গল্প শুনেছি, সমস্যার সমাধান দেখিনি: তারেক রহমান নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত : রাষ্ট্রদূত নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ফের ফোনালাপ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর

খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা শুরু

bornomalanews
  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ৪২ Time View

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টার পর শুরু হওয়া এই শোকসভায় কোরআন তিলওয়াতের মাধ্যমে প্রথম পর্ব সম্পন্ন হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে. আর মোদাছ্ছির হোসেন। শোকসভায় বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সপরিবারে উপস্থিত ছিলেন; তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান। খালেদা জিয়ার পরিবারের সদস্যদের পাশাপাশি শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক ও বুদ্ধিজীবীসহ দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোকসভায় অংশ নেন। এছাড়া পাহাড়ি জনগোষ্ঠী এবং সনাতন ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শোকসভাটি বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও স্মৃতিতে আয়োজিত হয়, যা দেশের রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক সাড়া ফেলেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102