মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’

শিক্ষকরা যদি অন্য পেশায় থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

bornomalanews
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৭৬ Time View

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, কোনো প্রতিষ্ঠানের শিক্ষক যদি অনুমতি না নিয়ে অন্য পেশায় যুক্ত থাকে, তবে তা তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) চাঁদপুরের কচুয়ায় নিজ নির্বাচনী এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা উল্লেখ করেন। মন্ত্রী আরও জানান, দায়িত্বে অবহেলা বা অনিয়মের অভিযোগ পেলে গণমাধ্যম বিষয়টি প্রকাশ করতে পারে এবং প্রমাণ সাপেক্ষে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে সরকার আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় কোনো প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ হয়নি, তারা শুধুমাত্র অবকাঠামো নির্মাণ করে দুর্নীতি করেছে এবং শিক্ষার মান উন্নয়নে কোনো নজর দেয়নি। ঢাকা থেকে কচুয়া উপজেলা পরিষদ চত্বরে পৌঁছে শিক্ষামন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে তিনি কচুয়া উপজেলা সম্মেলন কক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নিয়ে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য সকল সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102