রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাঝে বাংলাদেশে স্থিতিশীলতা :শামা ওবায়েদ দেশের জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপ, সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার

জনগণের অনেক প্রত্যাশা, চাপও বেশি অন্তর্বর্তী সরকারের কাছে: নাহিদ

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৯ Time View

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এ কারণে অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের অনেক প্রত্যাশা। স্বাভাবিকভাবে চাপটাও বেশি। ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়ে আমাদের কাজ করতে হচ্ছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অফিস কক্ষে উপদেষ্টা নাহিদের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন ইউএনডিপির একটি প্রতিনিধি দল। সাক্ষাৎকালে তাদের এসব কথা জানান উপদেষ্টা।

ইউএনডিপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার। বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে তারা আলোচনা করেন। সাক্ষাতের শুরুতেই স্টিফেন লিলার উপদেষ্টা নাহিদ ইসলামকে অভিনন্দন জানিয়ে সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য জানার আগ্রহ প্রকাশ করেন।

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, বিগত ১৫ বছর ডিজিটাইজেশনের নামে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হয়েছে। আমরা সেগুলো তদন্ত করছি। এটুআই নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। আমরা এটুআই’র পলিসি পরিবর্তন করতে চাই।

তিনি বলেন, অনিয়ম-দুর্নীতির জন্য আমরা এখনো কাউকে শাস্তি দিইনি। এইটুআই’র ১৪ কর্মকর্তাকে তদন্তের স্বার্থে কাজ থেকে বিরত থাকতে বলেছি। ইউএনডিপি যেহেতু এটুআই’র সঙ্গে জড়িত। তাই আমরা তাদেরও তদন্ত করতে বলেছি। ইউএনডিপি চাইলে তদন্তের স্বার্থে তাদের সহযোগিতা করা হবে।

স্টিফেন লিলার বলেন, আমরা তদন্তের বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দেখছি। তাছাড়া সোশ্যাল মিডিয়াও আমরা কিছু অভিযোগ পেয়েছি, সেগুলো তদন্ত করছি। এটুআইয়ের সঙ্গে ২০২৫ সালের চুক্তি শেষ হবে উল্লেখ করে স্টিফেন লিলার বলেন, ভবিষ্যতেও সরকারের সঙ্গে ইউএনডিপি কাজ করতে আগ্রহী।নাহিদ ইসলাম বলেন, আমরা হয়তো খুব বড় প্রকল্প করতে পারবো না। রোডম্যাপ করছি। পাশাপাশি বিগত ১৫ বছরে ডিজিটাল করার নামে যে সমস্যাগুলো ছিল, তা পর্যালোচনা করছি। এ বিষয়ে ইউএনডিপির যদি কিছু বলার থাকে, তা তারা বলতে পারেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102