মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’

অস্ত্রসহ গ্রেপ্তার -৩ চুনারুঘাটে হামলা করে জমি দখলের চেষ্টায়

bornomalanews
  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৭৩ Time View

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শেখ মো: হারুনুর রশিদের উপর হামলা করে জমি দখলের সময় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ তিন দাঙ্গাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন: চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের চাটপাড়া গ্রামের মৃত মো: আব্দুর রহমানের ছেলে কাহহার মিয়া (৫০) , মোঃ মোস্তাহিদ মিয়া (৪৪) ও কাহহার মিয়ার ছেলে মোঃ মোশাহিদ মিয়া (২৪)।

জানা যায়, একই ইউনিয়নের চাটপাড়া গ্রামের বাসিন্দা সাংবাদিক শেখ মোঃ হারুনুর রশিদ শুক্রবার(৬সেপ্টেম্বর) সকালে তার নিজ জমিতে কাজ করতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে ভূমিখেকো কাহহার ও তার লোকজন রামদা, ফিকল,শাবুলসহ রামদা সহ দেশীয় অস্ত্র নিয়ে প্রাণে হত্যার জন্য আক্রমন করে। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে প্রশাসনকে বিষয়টি অবগত করেন।

 

 

খবর পেয়ে সেনাবাহিনীর সার্জেন্ট মোতাবর হোসেন ও চুনারুঘাট থানার উপপরিদর্শক মোল্লা রফিকসহ যৌথ অভিযান চালিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং ঘটনাস্থল থেকে ওই তিন দাঙ্গাবাজকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান ।

 

 

চাটপাড়া গ্রামের বাসিন্দা সাংবাদিক শেখ মোঃ হারুনুর রশিদ জানান, কাহহার ও তার লোকজন দীর্ঘদিন ধরে তার দল আওয়ামীলীগের প্রভাবখাটিয়ে আমার উপর জুলুম অত্যাচার করে আসছে। তারা ওই এলাকার কুখ্যাত দাঙ্গাবাজ , তাদের বিরুদ্ধে কেহ কথা বলার সাহস পায়না, কাহ্হার বল প্রয়োগ করে আমার জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে।

 

 

তিনি বলেন, তারা বিগত সরকার দলের প্রভাব খাটিয়ে মানুষ হত্যা , এলাকার নিরীহ মানুষের জমি দখল সহ মামলা হামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানী করে আসছিলো। তাদের গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

 

 

এবিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102