সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংবিধান সংশোধনে নয়, সংস্কারের বাস্তবায়নে জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাঝে বাংলাদেশে স্থিতিশীলতা :শামা ওবায়েদ দেশের জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপ, সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল

জিয়া সাইবার ফোর্সের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে আজ

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৮২ Time View

জিয়া সাইবার ফোর্সের ১০ম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন করা হয়েছে আ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অনলাইন স্বেচ্ছাসেবী সংগঠন জিয়া সাইবার ফোর্সের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে আজ। শুক্রবার (২৮শে ফেব্রুয়ারী) সকাল ১০ টায় ঢাকা রিপোর্টাস ইউনিটির শফিকুল কবির মিলনায়তন দেশের সর্ববৃহৎ জাতীয়তাবাদী এ অনলাইন সংগঠন জিয়া সাইবার ফোর্স এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

উক্ত অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র -জনতা আন্দোলনে নিহত জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা শহীদ ওয়াসিমসহ অন্যান্য পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয় সেই সাথে ফ্যাসিস্ট সৈরাশাসকের আমলে আয়নাঘর সহ গুম, নির্যাতন ও জেল জুলুমের স্বীকার জাতীয়তাবাদী অনলাইন এক্টিভিস্টগন তাদের বিগত দিনের নির্যাতনের কথা তুলে ধরেন।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম,বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিথীকা বিনতে হোসাইন,ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ হারুন।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন , জিয়া সাইবার ফোর্সের প্রধান সমন্বয়ক ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মোহাম্মদ হারুনুর রশিদ ভূঁইয়া এবং সঞ্চালনা করেন সংগঠনটির সভাপতি কেএম হারুন।

অনুষ্ঠানে কেন্দ্রীয় সহ বিভিন্ন জেলা মহানগর ও থানা কমিটির নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102