সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ডিসেম্বর পর্যন্ত গ্যাসের চাহিদা মেটানোর মজুদ আছে : জ্বালানিমন্ত্রী যারা পরাজিত হয়েছে তারা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলা: তৃতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে দীপ জুরি বোর্ডের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের জানুয়ারির প্রথম অধিবেশনেই সংবিধান সংশোধনের বিল, গণভোটের ইঙ্গিত! প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আজ প্রেস ব্রিফিং, তুলে ধরা হবে ভাষণের তাৎপর্য! তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর আলোচনা গুতেরেসের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, সহযোগিতা জোরদারে গুরুত্ব বিশ্বশান্তিতে জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশের পূর্ণ সমর্থন: প্রধানমন্ত্রী তারেক রহমান লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যা মিটলে আমরাই আগে আয়োজন করতাম: প্রধানমন্ত্রী

বাংলাদেশে চালু হচ্ছে সম্পূর্ণ অনলাইনভিত্তিক ই-লোন সেবা দেশে ডিজিটাল ব্যাংকিং

bornomalanews
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৮৪ Time View

সেবাকে আরও সহজ ও গতিশীল করতে বাংলাদেশ ব্যাংক নতুন একটি নির্দেশনা জারি করেছে, যার মাধ্যমে গ্রাহকরা এখন সম্পূর্ণ অনলাইনে ঋণের আবেদন, অনুমোদন ও অর্থ গ্রহণ করতে পারবেন। সোমবার (১১ মে) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়। নতুন এই ই-লোন সেবায় গ্রাহকরা ব্যাংকে না গিয়েই মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন, যার মেয়াদ সর্বোচ্চ ১২ মাস নির্ধারিত হয়েছে। ঋণের সুদ ব্যাংক নিজস্ব বাজারভিত্তিক হিসেবে নির্ধারণ করবে, তবে পুনঃঅর্থায়নের ক্ষেত্রে সর্বোচ্চ সুদ ৯ শতাংশ হবে। ঋণের আবেদন, অনুমোদন, কিস্তি পরিশোধসহ অন্যান্য যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হবে। বাংলাদেশ ব্যাংক নির্দেশ দিয়েছে, ঋণগ্রহীতাদের জাতীয় পরিচয়পত্র, বায়োমেট্রিক তথ্য ও অন্যান্য ডিজিটাল যাচাইকরণ পদ্ধতি ব্যবহার করে আবেদন যাচাই করতে হবে। এছাড়াও, ঋণ অনুমোদনের আগে গ্রাহকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) রিপোর্ট পর্যালোচনা করা বাধ্যতামূলক এবং খেলাপি ঋণগ্রহীতারা এই সুবিধা পাবেন না। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে টু-ফ্যাক্টর অথেনটিকেশন, মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন এবং ওয়ান-টাইম পাসওয়ার্ড ব্যবস্থার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। গ্রাহকের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় বিদ্যমান আইন ও নীতিমালা কঠোরভাবে পালন করতেও বলা হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়েছে, ই-লোন কার্যক্রম চালুর আগে প্রতিটি ব্যাংককে নিজস্ব নীতিমালা প্রণয়ন করে পরিচালনা পর্ষদের অনুমোদন নিতে হবে এবং তথ্যপ্রযুক্তি ঝুঁকি ব্যবস্থাপনা ও সাইবার নিরাপত্তা সক্ষমতা নিশ্চিত করতে হবে। এই উদ্যোগ দেশের আর্থিক খাতে ডিজিটাল রূপান্তরকে আরও জোরদার করবে এবং সাধারণ মানুষের জন্য ব্যাংকিং সেবা গ্রহণকে তুলনামূলকভাবে সহজ ও সুরক্ষিত করবে বলে মনে করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102