সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ডিসেম্বর পর্যন্ত গ্যাসের চাহিদা মেটানোর মজুদ আছে : জ্বালানিমন্ত্রী যারা পরাজিত হয়েছে তারা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলা: তৃতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে দীপ জুরি বোর্ডের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের জানুয়ারির প্রথম অধিবেশনেই সংবিধান সংশোধনের বিল, গণভোটের ইঙ্গিত! প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আজ প্রেস ব্রিফিং, তুলে ধরা হবে ভাষণের তাৎপর্য! তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর আলোচনা গুতেরেসের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, সহযোগিতা জোরদারে গুরুত্ব বিশ্বশান্তিতে জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশের পূর্ণ সমর্থন: প্রধানমন্ত্রী তারেক রহমান লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যা মিটলে আমরাই আগে আয়োজন করতাম: প্রধানমন্ত্রী

সংকটে থাকা চার ব্যাংক ৯৪৫ কোটি টাকা সহায়তা পেল

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৩৭৪ Time View

সংকটে থাকা চার ব্যাংককে ৯৪৫ কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হয়েছে। ব্যাংকগুলোকে অতিরিক্ত তারল্য থাকা কয়েকটি ব্যাংক ঋণ হিসেবে এই সহায়তা দিয়েছে। এই ঋণ সহায়তার গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা বিষয়টি নিশ্চিত করেন।

তারল্য সহায়তা পাওয়া চার ব্যাংক হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক।

 

এসব ব্যাংকের মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে তিন ব্যাংক মিলে ৩০০ কোটি টাকা ঋণ সহায়তা দিয়েছে। ব্যাংক তিনটি হল- সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড।

এদিকে দুই ব্যাংক মিলে সোশ্যাল ইসলামী ব্যাংককে ৩০০ কোটি টাকা ঋণ সহায়তা দিয়েছে। তারল্য সহায়তা দেওয়া ব্যাংক দুটি হল- সিটি ব্যাংক এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।

এছাড়া গ্লোবাল ইসলামী ব্যাংককে ঋণ সহায়তা প্রদান করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড।

এছাড়া সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক এই চারটি ব্যাংক মিলে ন্যাশনাল ব্যাংককে ঋণ সহায়তা দিয়েছে।উল্লেখ্য, তারল্য সংকটে থাকা পাঁচ ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের চুক্তি হয়েছে। সেই চুক্তির আওতায় অতিরিক্ত তারল্য থাকা ব্যাংকের কাছ থেকে সহায়তা পাবে সংকটে থাকা ব্যাংকগুলো। যার গ্যারান্টার থাকবে বাংলাদেশ ব্যাংক। এরই ধারাবাহিকতায় এই চার ব্যাংক ঋণ সহায়তা পেল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102