বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন, চলছে গণনা ভোটের দিন মোবাইল-ইন্টারনেট সচলে জরুরি নির্দেশনা

‘পুষ্পা ২’ আয় করল হাজার কোটি মুক্তির আগেই

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২৮১ Time View

কয়েক দফা পেছানোর পর অবশেষে আগামী ৬ ডিসেম্বর আসছে ‘পুষ্পা: দ্য রাইজ’  ছবিটির সিক্যুয়েল ‘পুষ্পা : দ্য রুল’। এখন পর্যন্ত শুধু একটি টিজার, গান আর কিছু পোস্টার প্রকাশিত হয়েছে। আর তাতেই ছবিটি ঘিরে উন্মাদনা তুঙ্গে। এবার জানা গেল, বিরল এক রেকর্ড গড়েছে সুকুমারের ছবিটি।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, মুক্তির আগেই এক হাজার কোটি রুপি আয় করেছে ‘পুষ্পা ২’!

বিপুল এই আয় এসেছে মূলত বিভিন্ন স্বত্ব বিক্রি করে। ফলে এই ছবি যে মুক্তির আগেই ‘ব্লকবাস্টার’, তা বলাই যায়। সূত্রের খবর, ৫০০ কোটি রুপি বাজেটে তৈরি হয়েছে ‘পুষ্পা ২’। কিন্তু এখন পর্যন্ত এই ছবি প্রযোজনা সংস্থার ঘরে তার দ্বিগুণ টাকা ফিরিয়ে দিয়েছে।

 

একটি সমীক্ষায় দাবি করা হয়েছে, প্রেক্ষাগৃহে বিভিন্ন ভাষায় ‘পুষ্পা ২’ প্রদর্শনের স্বত্ব নির্মাতারা ৬৬০ কোটি রুপিতে বিক্রি করেছেন। এর মধ্যে তেলেগু ভাষার স্বত্ব বিক্রি করা হয়েছে ২২০ কোটি রুপিতে। ছবির হিন্দি সংস্করণের স্বত্ব বিক্রি করা হয়েছে ২০০ কোটি রুপিতে। অন্যদিকে তামিল ভাষার জন্য নির্মাতারা নিয়েছেন ৫০ কোটি রুপি।

আন্তর্জাতিক পরিবেশনার স্বত্ব বিক্রি করা হয়েছে ১৪০ কোটি রুপিতে। এখানেই শেষ নয়, এই ছবির ওটিটি, স্যাটেলাইট ও সংগীতের স্বত্ব বিক্রি হয়েছে মোট ৪২৫ কোটি রুপিতে। একটি ওটিটি মাধ্যম ছবিটি ২৭৫ কোটি রুপিতে কিনেছে।

ছবির সংগীত ও স্যাটেলাইট স্বত্ব বিক্রি করা হয়েছে যথাক্রমে ৬৫ এবং ৮৫ কোটি রুপিতে।

ইদানীং ছবি মুক্তির আগে তার স্বত্ব বিক্রি হয়ে যাওয়া নতুন ঘটনা নয়। তবে দাবি করা হচ্ছে, এখন পর্যন্ত মুক্তির আগে কোনো ভারতীয় ছবি ‘পুষ্পা ২’-এর মতো ব্যবসা করতে পারেনি।

আরও একটি বড় সুখবর রয়েছে। জানা গেছে, ‘পুষ্পা ২’ ছবির আইটেম গানে দেখা যাবে বলিউডের তারকা অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে। এই ছবির প্রথম কিস্তির আইটেম গান দিয়ে ভারতজুড়ে পরিচিতি পেয়েছিলেন সামান্থা রুথ প্রভু, এবার সেই ভূমিকায় দেখা যাবে শ্রদ্ধাকে।

‘পুষ্পা ২’ ছবি নিয়ে দর্শকদের মাঝে উত্তেজনা ক্রমশ বাড়ছে এবং আল্লু অর্জুনের ভক্তরা প্রেক্ষাগৃহে ছবিটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষাও করছেন ৷

২০২১ সালে মুক্তি পায় দক্ষিণী তারকা আল্লু অর্জুন অভিনীত তেলেগু সিনেমা ‘পুষ্পা’ । প্রথম কিস্তিতেই বাজিমাত। করোনা-পরবর্তী সময়ে মূলত ছবিটি দিয়েই ভারতীয় সিনেমায় দর্শক ফিরেছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102