বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

মহেশ ভাট শাকিব খানকে বুকে জড়িয়ে নিলেন

bornomalanews
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৩২৫ Time View

মুম্বাইয়ে চলছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের নতুন ছবি ‘বরবাদ’-এর শুটিং। চলতি মাসের ২০ তারিখ থেকেই লাইট-ক্যামেরা, অ্যাকশন পর্ব শুরু হয়েছে।

যদিও শুটিং ইউনিটের সঙ্গে শাকিব খান যুক্ত হয়েছেন ২৪ অক্টোবর থেকে। এরপরই টানা কাজের ব্যস্ততায় ডুবে আছেন এই নায়ক।

এরই মধ্যে বরবাদ সিনেমার শুটিং স্পট ইলোরা স্টুডিওতে ঘটে গেছে দারুণ এক ঘটনা। বলিউডের বিখ্যাত পরিচালক, প্রযোজক মহেশ ভাট হাজির হয়েছিলেন শাকিব খানের সিনেমার কর্মযজ্ঞ দেখতে।

বৃহস্পতিবার বিকেলে ইলোরা স্টুডিওতে আসেন হিন্দি সিনেমার প্রখ্যাত এই প্রযোজক। সেখানে এসে প্রথমে পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে দেখা করেন তিনি।

এরপর শাকিব খানের সঙ্গেও দেখা হয় মহেশ ভাটের। নায়ককে প্রথমবারের সাক্ষাতে আলিঙ্গন করেন তিনি। সেখানে দু’জনের মাঝে বেশ কিছুক্ষণ কথোপকথনও হয়েছে।

শুটিং ইউনিটের সঙ্গে থাকা একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, ‘বরবাদ’ সিনেমার চিত্রগ্রাহক শৈলেশ অশ্বথির চমৎকার সম্পর্ক মহেশ ভাটের। তার কাছ থেকেই শাকিব খানের সিনেমার কথা শুনে শুটিং স্পটে হাজির হন তিনি।

এদিকে মহেশ ভাটের সঙ্গে শাকিব খানকে দেখে ভক্তরাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বলিউডের সিনেমায় তাদের প্রিয় নায়ক কাজ করবেন, এমনটাও প্রত্যাশা ব্যক্ত করেছেন।

সিনেমার কাজে মুম্বাইয়ে একমাস অবস্থান করবেন শাকিব। তার সঙ্গে বরবাদে দেখা যেতে পারে কলকাতার নায়িকা ইধিকা পালকে। যিনি এই নায়কের সঙ্গে প্রিয়তমা সিনেমায় কাজ করেছিলেন।

 

অ্যাকশন ঘরানার এই সিনেমাটি আগামী বছরের রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটির বেশির ভাগ অংশের শ্যুটিং হবে ভারতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102