বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

শাকিবের ‘তুফান’ পাকিস্তানের ৪৩ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে!

bornomalanews
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৩০৯ Time View

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘তুফান’ দেখানো হবে পাকিস্তানের ৪৩টি প্রেক্ষাগৃহে। দেশটিতে ‘তুফান’ মুক্তি পাবে আগামী ১ নভেম্বর; সিনেমাটি ঊর্দু ভাষায় পাকিস্তান ফিল্ম সেন্সরবোর্ড থেকে ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছে।

প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই স্টুডিওজ লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা শাকিব শৌখিন বলেছেন, প্রথম সপ্তাহে পাকিস্তানের ৪৩টি প্রেক্ষাগৃহ চূড়ান্ত হয়েছে। করাচি, লাহোর, ইসলামাবাদ, মুলতান, ফয়সালাবাদ, গুজরানওয়ালা, গুজরাটসহ পাকিস্তানের বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহেও ‘তুফান’ চলবে। সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ দেখে, পরে হলের সংখ্যা আরও বাড়তে পারে।

গত কোরবানির ঈদে দেশে মুক্তির পর অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, ভারতসহ আরও কয়েকটি দেশে ‘তুফান’ মুক্তি দেওয়া হয়। এছাড়া দেশের দুইটি ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও হইচইয়ে ১৯ সেপ্টেম্বর থেকে দেখা যাচ্ছে সিনেমাটি।

 

রায়হান রাফীর গল্প ও আদনান আদিব খানের চিত্রনাট্যে ’তুফান’ সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। এই সিনেমা দিয়ে দীর্ঘদিন পর অভিনয়ে ফিরেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী।

অ্যাকশন ধাঁচের সিনেমাটিতে বিশেষ আকর্ষণ ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এছাড়া ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওনসহ আরো অনেকে অভিনয় করেছেন। সিনেমার পাঁচটি গানের মধ্যে ‘লাগে উরাধুরা’, ‘দুষ্টু কোকিল’সহ কয়েকটি গান শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলে।

‘তুফান’ প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড; ডিজিটাল পার্টনার চরকি ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করেছে এসভিএফআর। এছাড়া পরিবেশক প্রতিষ্ঠান হল আলফা আই স্টুডিওস লিমিটেড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102