সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক

চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত,মেডিকেলে ভর্তির আবেদন শুরু

bornomalanews
  • Update Time : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৬ Time View

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তির আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারছেন আগ্রহী শিক্ষার্থীরা। সোমবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের (ডিজিএমই) ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।ডিজিএমইর অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবিনা ইয়াসমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসির সিলেবাসের ভিত্তিতে ভর্তি পরীক্ষা হবে। পরীক্ষায় ১০০টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নে এক নম্বর থাকবে, মোট ১০০ নম্বর।

বিষয়ভিত্তিক নম্বর বণ্টন হবে- জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থ বিজ্ঞান ২০, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) ১০।

ভর্তি পরীক্ষার সময় হবে এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক করে নম্বর দেওয়া হবে। এ ছাড়া প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102