মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ডিসেম্বর পর্যন্ত গ্যাসের চাহিদা মেটানোর মজুদ আছে : জ্বালানিমন্ত্রী যারা পরাজিত হয়েছে তারা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলা: তৃতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে দীপ জুরি বোর্ডের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের জানুয়ারির প্রথম অধিবেশনেই সংবিধান সংশোধনের বিল, গণভোটের ইঙ্গিত! প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আজ প্রেস ব্রিফিং, তুলে ধরা হবে ভাষণের তাৎপর্য! তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর আলোচনা গুতেরেসের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, সহযোগিতা জোরদারে গুরুত্ব বিশ্বশান্তিতে জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশের পূর্ণ সমর্থন: প্রধানমন্ত্রী তারেক রহমান লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যা মিটলে আমরাই আগে আয়োজন করতাম: প্রধানমন্ত্রী

একনেক সভায় ৮ হাজার ৯৭৪ কোটি টাকার ১৭টি প্রকল্পের অনুমোদন

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২৩৮ Time View

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মঙ্গলবার ৮ হাজার ৯৭৪ কোটি ২৮ লাখ টাকার ১৭টি প্রকল্প অনুমোদিত হয়েছে। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়, যেখানে একনেকের চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়ন ৩১৮০৪ কোটি টাকা, প্রকল্প ঋণ ৫৫৬৩৪ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২৩১ কোটি টাকা।

বৈঠকে উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্প্রসারণ, বিভাগীয় শহরগুলোতে মাদকাসক্তদের জন্য নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা, এবং চারটি নতুন মেরিন একাডেমিতে সিমুলেটর ও নৌপ্রশিক্ষণ সুবিধা প্রদান। এছাড়া, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমন্বিত সেবা বৃদ্ধি এবং রোহিঙ্গা ও স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন কার্যক্রমও অনুমোদিত হয়েছে।

এছাড়া, বাংলাদেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ সম্প্রসারণে তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপনের পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় নতুন ১৩টি সার সংরক্ষণাগার নির্মাণ, কিশোর-কিশোরী ক্লাব প্রতিষ্ঠা এবং কারিগরি শিক্ষার উন্নয়নে টিটিইটি রিচার্জ প্রোগ্রামের অনুমোদন দেওয়া হয়েছে। এই তালিকায় সংস্কৃতি মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্প, উন্নয়ন বাজেট ব্যবস্থাপনায় নতুন ডিজিটাল ডাটাবেজ স্থাপন, আইপিআইএমএস শক্তিশালীকরণ এবং ডিজিটাল প্রশিক্ষণের মাধ্যমে সরকারি নিরীক্ষা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি প্রকল্পও অন্তর্ভুক্ত রয়েছে।

এই প্রকল্পগুলোর অনুমোদন দেশের উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করবে এবং বিভিন্ন খাতে সেবার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমন আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102