মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
ডিসেম্বর পর্যন্ত গ্যাসের চাহিদা মেটানোর মজুদ আছে : জ্বালানিমন্ত্রী যারা পরাজিত হয়েছে তারা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলা: তৃতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে দীপ জুরি বোর্ডের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের জানুয়ারির প্রথম অধিবেশনেই সংবিধান সংশোধনের বিল, গণভোটের ইঙ্গিত! প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আজ প্রেস ব্রিফিং, তুলে ধরা হবে ভাষণের তাৎপর্য! তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর আলোচনা গুতেরেসের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, সহযোগিতা জোরদারে গুরুত্ব বিশ্বশান্তিতে জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশের পূর্ণ সমর্থন: প্রধানমন্ত্রী তারেক রহমান লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যা মিটলে আমরাই আগে আয়োজন করতাম: প্রধানমন্ত্রী

সাংহাইয়ে বিডা ও বাংলাদেশ দূতাবাসের যৌথ বিনিয়োগ সেমিনার: শতাধিক চীনা কোম্পানির অংশগ্রহণে নতুন সম্ভাবনার দ্বার

bornomalanews
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২৫৯ Time View

বাংলাদেশে বিদেশি বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচনে চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ বিনিয়োগ সেমিনার। বিডা (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ) ও বাংলাদেশ দূতাবাসের যৌথ আয়োজনে আগামীকাল সোমবার এই সেমিনার অনুষ্ঠিত হবে। মূল লক্ষ্য—বাংলাদেশে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ ও বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা। সেমিনারটিতে ইলেকট্রনিক্স, টেক্সটাইল, কৃষি ব্যবসা, বায়োটেকনোলজি, ফার্মাসিউটিক্যালস ও মেডিকেল ডিভাইস খাতের একশ’রও বেশি চীনা কোম্পানি অংশ নিচ্ছে। এতে বাংলাদেশের শিল্প ও প্রযুক্তি খাতে চীনা বিনিয়োগকারীদের আগ্রহের নতুন মাত্রা যোগ হয়েছে। বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ইতোমধ্যে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রতিনিধি দলে রয়েছেন বিডা ও বেজার ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও সিটি ব্যাংক এনএর প্রতিনিধিরা। তারা সাংহাই ও গুয়াংজুতে ২৬ জুলাই পর্যন্ত একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, চীনা কোম্পানিগুলোর আগ্রহ তাদেরকে অত্যন্ত উৎসাহিত করেছে। তিনি বলেন, এই সফর বৈশ্বিক বিনিয়োগকারীদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর কৌশলগত পদক্ষেপ। উচ্চপর্যায়ের এই আলোচনা শিল্পখাতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর এবং রপ্তানি বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন . বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় এই সেমিনার নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102