মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছেন হাদির ওপর হামলাকারী ফয়সাল করিম মাসুদ শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ডিএমপির বরাতে রিজভীর দাবি প্রত্যাখ্যান! নির্বাচন কমিশন ৩০০ আসনে ৬৯ রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার এয়ার অ্যাম্বুলেন্স স্লট বাতিল, অপারেটরের আবেদনেই স্থগিত হয়েছে যাত্রা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহে, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে শুক্রবার সকালের মধ্যেই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পর খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ মোতায়েন খালেদা জিয়ার সংকটময় শারীরিক অবস্থায় দেশের সর্বস্তরের মানুষের উদ্বেগ ও দোয়া! খালেদা জিয়ার শারীরিক অবস্থায় সামান্য উন্নতি, সংকট এখনও কাটেনি !

“সঠিক সিদ্ধান্তের অভাবে সংকটে দেশের পোশাক খাত: প্রশাসনের দায়িত্ব পালনে প্রশ্ন তুললেন শিল্প নেতারা”

bornomalanews
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৪৭ Time View

রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত আলোচনা সভায় দেশের পোশাক ও টেক্সটাইল খাতের সংকট এবং উত্তরণের উপায় নিয়ে গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন খাত সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যমে ‘উন্মাদের মতো কথা বলে’ মানুষকে বিব্রত করছেন। তিনি আরও অভিযোগ করেন, সঠিক ব্যক্তি সঠিক স্থানে না থাকলে কখনোই সঠিক সিদ্ধান্ত সম্ভব নয়। সভায় শওকত আজিজ রাসেল বলেন, দেশের পোশাক কারখানাগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে, হাজার হাজার শ্রমিক চাকরি হারাচ্ছে, অথচ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এসব বিষয়ে উদাসীন। তিনি প্রশ্ন তুলেন, “আপনি কি এসব দেখেন না? যেখানে দেশের বিমানবন্দরেই অগ্নিকাণ্ড ঘটে, সেখানে কি বিদেশি ক্রেতারা অর্ডার দেবে?” তিনি এসব পরিস্থিতিকে ‘ইনটেনজিবল ক্ষতি’ হিসেবে উল্লেখ করে, দ্রুত নির্বাচন আয়োজনের মাধ্যমে সংকট সমাধানের দাবি জানান। সভায় আরও আলোচনায় উঠে আসে, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবুর প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো বৈঠকের সময় না পাওয়া নিয়ে ক্ষোভ। শওকত আজিজ রাসেল বলেন, “বিজিএমইএ প্রেসিডেন্ট এখনো প্রধান উপদেষ্টার সঙ্গে একটি মিটিংও পাননি। তাহলে এ দায়িত্ব নেওয়ার অর্থ কী?” তিনি বিগত সরকারের সময়কার অনিয়মের পুনরাবৃত্তির আশঙ্কাও প্রকাশ করেন। বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউজ অ্যাসোসিয়েশন (বিজিবিএ) আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ পোশাক ও টেক্সটাইল খাতের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা সবাই শিল্পখাতের চলমান সংকট এবং প্রশাসনের অসহযোগিতামূলক আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102