সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ডিসেম্বর পর্যন্ত গ্যাসের চাহিদা মেটানোর মজুদ আছে : জ্বালানিমন্ত্রী যারা পরাজিত হয়েছে তারা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলা: তৃতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে দীপ জুরি বোর্ডের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের জানুয়ারির প্রথম অধিবেশনেই সংবিধান সংশোধনের বিল, গণভোটের ইঙ্গিত! প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আজ প্রেস ব্রিফিং, তুলে ধরা হবে ভাষণের তাৎপর্য! তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর আলোচনা গুতেরেসের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, সহযোগিতা জোরদারে গুরুত্ব বিশ্বশান্তিতে জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশের পূর্ণ সমর্থন: প্রধানমন্ত্রী তারেক রহমান লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যা মিটলে আমরাই আগে আয়োজন করতাম: প্রধানমন্ত্রী

মালিকদের রোববার থেকে পোশাক কারখানা বন্ধের হুমকি

bornomalanews
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫৯ Time View

শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে পোশাকশিল্পে অচলাবস্থা তৈরি হয়েছে। প্রায় প্রতিদিনই শ্রমিকদের আন্দোলনের কারণে কারখানা বন্ধ করে দিতে হচ্ছে মালিকপক্ষকে। এমন পরিস্থিতিতে চলমান অস্থিরতা না কাটলে রোববার (১৫ সেপ্টেম্বর) থেকে পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের হুমকি দিয়েছেন মালিকরা।

শনিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে কারখানা মালিক ও সংগঠনের নেতাদের বৈঠক হয়।

সভায় অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছাড়া পোশাক শিল্পের উদ্যোক্তারাসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিজিএমইএর পক্ষ থেকে বলা হয়,  অস্থিরতা না কাটলে আগামীকাল (রোববার) থেকে তারা কারখানা বন্ধ রাখবেন।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) বিজিএমইএর সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে।

এর আগেও শ্রমিক বিক্ষোভের কারণে বিভিন্ন সময়ে কারখানা বন্ধের হুমকি দিয়েছেন পোশাক কারখানার মালিকরা। যদিও বিশিষ্টজনদের অভিমত, শ্রমিকদের ন্যায্য দাবিদাওয়া নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানে আসা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102