সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ডিসেম্বর পর্যন্ত গ্যাসের চাহিদা মেটানোর মজুদ আছে : জ্বালানিমন্ত্রী যারা পরাজিত হয়েছে তারা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলা: তৃতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে দীপ জুরি বোর্ডের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের জানুয়ারির প্রথম অধিবেশনেই সংবিধান সংশোধনের বিল, গণভোটের ইঙ্গিত! প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আজ প্রেস ব্রিফিং, তুলে ধরা হবে ভাষণের তাৎপর্য! তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর আলোচনা গুতেরেসের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, সহযোগিতা জোরদারে গুরুত্ব বিশ্বশান্তিতে জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশের পূর্ণ সমর্থন: প্রধানমন্ত্রী তারেক রহমান লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যা মিটলে আমরাই আগে আয়োজন করতাম: প্রধানমন্ত্রী

এলপিজি সংকটের কারণ জানালেন জ্বালানি উপদেষ্টা

bornomalanews
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৫৮ Time View

টাঙ্গাইলে বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে উপদেষ্টার মন্তব্য, গণভোট প্রচারণায় রাজনৈতিক দলগুলোর ভূমিকা গুরুত্বের সাথে নেয়া হবে টাঙ্গাইলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে সমুদ্রে জাহাজ সংকট সৃষ্টি হওয়ায় এলপিজি আমদানিতে বিলম্ব হয়েছে, যার ফলে জ্বালানি সংকট দেখা দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, এই সমস্যার সমাধান অতি দ্রুত সম্ভব হবে। সোমবার সকালে টাঙ্গাইল পৌর শহীদ স্মৃতি উদ্যানে ‘ভোটের গাড়ি’ গণভোট প্রচারণার সময় উপদেষ্টা এসব কথা বলেন। তিনি আরও জানান, গণভোটের প্রচারণার দায়িত্ব শুধুমাত্র সরকারের নয়, এটি দেশের সকলের সম্মিলিত দায়িত্ব। দেশের সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে, যেখানে তারা গণভোটের বিষয়েও প্রচারণা চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন। ফলে, গণভোট ও ভোটের প্রচারণায় মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর ওপরে থাকবে। ফাওজুল কবির খান জানান, ২২ জানুয়ারি পর্যন্ত সরকার নিজস্ব প্রচারণা চালাবে, এরপর প্রার্থীরা তাদের নিজস্ব প্রচারণার পাশাপাশি গণভোটের প্রচারণাও শুরু করবে। এছাড়া, তিনি গণভোটের প্রয়োজনীয়তা ও কারণগুলো বিস্তারিত ব্যাখ্যা করেন। এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102