শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাঝে বাংলাদেশে স্থিতিশীলতা :শামা ওবায়েদ দেশের জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপ, সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীদের প্রথম আনুষ্ঠানিক সংলাপ: সংকট ও সম্ভাবনার পথে নতুন উদ্যোগ

bornomalanews
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ০ Time View

শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়, যা সরকার ও বেসরকারি খাতের মধ্যে একটি নতুন সংলাপের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। বৈঠকে অংশগ্রহণ করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং বিভিন্ন শিল্পখাতের প্রতিনিধিত্বকারী উদ্যোক্তারা। বৈঠকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্য ছিলো ব্যবসায়ীদের মুখ থেকে সরাসরি তাদের নানা সংকট এবং চ্যালেঞ্জগুলো জানা। এর মাধ্যমে তাদের সমস্যাগুলো নোট করা হয়েছে এবং অনেক ক্ষেত্রেই ইতোমধ্যে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কিছু সমস্যা এখনও পেন্ডিং রয়েছে যা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশের বর্তমান জ্বালানি সংকট অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করেছে। ব্যবসায়ীরা নবায়নযোগ্য জ্বালানি ও সৌরবিদ্যুতের ব্যবহারে সরকারি সহায়তা চেয়েছেন। এছাড়াও, বিদেশি বিনিয়োগকারীদের জন্য ই-ভিসা চালুর দাবি তোলা হয়েছে, যাতে তারা সহজে ও ঝামেলা ছাড়াই বাংলাদেশে আসতে পারেন। বৈঠকে ব্যাংক ঋণের সুদহার কমানো, এনবিআর সংস্কার, করের বোঝা কমানো এবং করের আওতায় ব্যবসার বিস্তার ঘটানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয়। মাঝারি উদ্যোক্তাদের রফতানি বৃদ্ধির জন্য লাইসেন্স প্রাপ্তি প্রক্রিয়া সহজ করার পাশাপাশি আমদানি-রফতানি ও বাণিজ্যের গতি বাড়াতে গভীর সমুদ্রবন্দর চালুর আহ্বান জানানো হয়। এই সংলাপের মাধ্যমে দেশের বিনিয়োগ পরিবেশ শক্তিশালী করার পাশাপাশি শিল্পখাতের বিদ্যমান সমস্যাগুলো মোকাবিলায় নতুন দিশা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করা হয়। সরকার ও বেসরকারি খাতের এই সংলাপ ভবিষ্যতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলেও ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102