সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক

এস আলমকে গ্রেপ্তার ও পাচারকৃত অর্থ ফেরতের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক পরিষদের

bornomalanews
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১ Time View

মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে চাকরিচ্যুত কর্মকর্তাদের মানববন্ধনের পর একই স্থানে পাল্টা কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ। তারা শিল্পগোষ্ঠী এস আলমের বিরুদ্ধে গ্রেপ্তার, সম্পদ বাজেয়াপ্ত এবং বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকালে প্রথমে ছয় চাকরিচ্যুত কর্মকর্তা মানববন্ধন করেন। এরপর গ্রাহক সমন্বয় পরিষদের ব্যানারে আরেকটি কর্মসূচি হয়, যেখানে অংশগ্রহণকারীরা ‘ব্যাংক দখল বন্ধ করো’, ‘কালো আইন বাতিল করো’ এবং ‘এস আলম নো মোর’সহ বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার প্রদর্শন করেন। সমাবেশে পরিষদের সভাপতি নুরুন নবী পাঁচ দফা দাবি তুলে ধরেন এবং তা বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—এস আলমসহ কথিত ব্যাংক লুটেরাদের গ্রেপ্তার, দেশীয় সম্পদ বাজেয়াপ্ত এবং পাচার হওয়া অর্থ ফেরত আনা। এছাড়া ব্যাংক রেজোল্যুশন আইনের ১৮/ক ধারা বাতিলের দাবি জানানো হয়, যা তারা মনে করেন লুটেরাদের পুনর্বাসনের সুযোগ তৈরি করছে। তারা অবৈধভাবে ব্যাংক দখলের চেষ্টা ও মব সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি করেন এবং কোনো গোষ্ঠীকে ব্যাংকে প্রবেশের সুযোগ দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। পূর্বের মালিকদের কাছে ব্যাংকের মালিকানা ফেরত দেওয়ার দাবিও জানানো হয়। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৫ দিনে জনমত গড়ে তুলতে লিফলেট বিতরণ, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে দাবি ছড়িয়ে দেওয়া, তথ্য সংগ্রহ ও প্রকাশ, জেলা-উপজেলায় মানববন্ধন, সভা-সমাবেশ ও সেমিনার আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102