রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

ধারাবাহিক নাটক আসছে ‘জেন-জি’ নিয়ে

bornomalanews
  • Update Time : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৩৫১ Time View

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ছাত্র-জনতার অভ্যুথানে মুছে যায় দেশের ১৫ বছরের দুঃশাসন। বিদায় হন স্বৈরাচার তকমা প্রাপ্ত সাবেক রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা; ঘটে দেশের ইতিহাসে এক মহা বিপ্লবের। দেশকে স্বৈরাচার মুক্ত করতে বিনিময়ে শহীদ হন অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

মূলত দেশের এত বড় পট পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় অবদানটি এখনকার প্রজন্মের ছাত্রদের। তাদেরকে বলা হয় ‘জেনারেশন জি’ বা ‘জেন-জি’। যেই জেনারেশন একটা সময় ‘রাজনীতি‘ শব্দটিই ঘৃণার চোখে দেখত, আজ সেই জেনারশনের মাঝেই দেখা যাচ্ছে শুদ্ধ রাজনৈতিক চর্চা। পরিবর্তন এসেছে তাদের ভাবনার জায়গাগুলোতে। অন্যদিকে, দেশ-বিদেশের সাধারণ মানুষও বাংলাদেশের ‘জেন-জি’দের ওপর বিস্মিত ও মুগ্ধ না হয়ে পারছেন না। সকলের মাঝেই তাদের কাজগুলো নিয়ে চলছে প্রশংসা, আলোচনা-সমালোচনা।

এসব কিছু মাথায় রেখে ‘জেনারেশন-জি’ নিয়ে একটি ধারাবাহিক নাটক নির্মাণের কথা ভাবছেন নির্মাতা ও পরিচালক আবু হায়াত মাহমুদ। নাম দেওয়া হয়েছে ‘জেন-জি আমি কে? তুমি কে?’ নাটকটির রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। আগামী ১০ সেপ্টেম্বর ধারাবাহিকটির দৃশ্যধারণ শুরু হবে বলে নির্মাতাসূত্র গণমাধ্যমকে জানিয়েছে।জানা গেছে, ‘জেন-জি আমি কে? তুমি কে?’ নাটকটি হবে পলিটিক্যাল স্যাটায়ারধর্মী ধারাবাহিক। মজার মজার স্যাটায়ারের মাধ্যমে রাজনৈতিক অবস্থার চিত্র দেখানো হবে নাটকটিতে। উঠে আসবে জেনারেশনের সঙ্গে জেনারেশনের ভাবনা ও মতের পার্থক্য। পরিবারের বাবার স্বৈরাচারী মনোভাবের দেয়াল ভাঙবে আমাদের জেন জি’রা। এ দেয়াল ভাঙা ও অচলায়তন থেকে পুরো পরিবারকে নতুন প্রজন্ম কিভাবে বের করে আনে, এ বিষয়গুলো এ ধারাবাহিকে উঠে আসবে। হাস্যরসের মাধ্যমে গুরত্বপূর্ণ বার্তা দেবে এ ধারাবাহিক।

ধারাবাহিকটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যাব প্রডাকশন হাউস থেকে। শিঘ্রই কোনো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ধারাবাহিকটি প্রচারিত হবে বলে জানা গেছে।

ডিএ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102