সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন, চলছে গণনা ভোটের দিন মোবাইল-ইন্টারনেট সচলে জরুরি নির্দেশনা নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

পাকিস্তানের বাংলাদেশ সফর বাতিল হওয়ার শঙ্কায়

bornomalanews
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ০ Time View

আগামী সপ্তাহে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। তবে, চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে এই সফর অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। বিসিবির ঘোষিত সূচি অনুসারে, পাকিস্তান দল আগামী ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে এবং মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১১, ১৩ ও ১৫ মার্চ এই সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সিরিজ শেষে ১৬ মার্চ দল দেশে ফিরবে। বর্তমানে পাকিস্তান–আফগানিস্তান সীমান্ত এবং ইরান ও মধ্যপ্রাচ্যে চলা সংঘর্ষ ও উত্তেজনার প্রেক্ষাপটে সফরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। জিও সুপার রিপোর্টে উল্লেখ করে, ভ্রমণ ঝুঁকি বা নিরাপত্তা শঙ্কা না বাড়লে তবেই সিরিজ অনুষ্ঠিত হবে। সিরিজের জন্য পাকিস্তান দলের গঠনে বড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। নির্বাচক কমিটি খারাপ ফর্মে থাকা বাবর আজম, সাইম আইয়ুব ও মোহাম্মদ নেওয়াজের জায়গায় তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে। শিগগিরই পিসিবিতে এই বিষয়ে আলোচনা শুরু হবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102