সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনে অংশ নেবে কিনা ভাববে এনসিপি : আসিফ মাহমুদ মানিকগঞ্জ-৩ আসনের বৈধ প্রার্থী আফরোজা খানমের দ্বৈত নাগরিকত্বের অভিযোগের আপিল শুনানির সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা শুরু ত্রয়োদশ জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানায় ৭৩ প্রার্থী পুনরায় মনোনয়ন পেয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের আপিল শুনানি শুরু পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত ‘হ্যাঁ’ নাকি ‘না’ ভোটের পক্ষে, ইশতেহারে তা সুস্পষ্ট করতে হবে : বদিউল আলম মজুমদার জাতীয় ঐক্যের নতুন সূচনা: নির্বাচন-পরবর্তী রাষ্ট্র গঠন নিয়ে জামায়াত ও বিএনপির ঐক্যের ইঙ্গিত মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার প্রস্তুতি আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে শান্তি বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ

bornomalanews
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ Time View

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই সদস্য আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলম তাদের পদত্যাগপত্র প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, তাদের পদত্যাগ নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে তারা পদত্যাগপত্র হস্তান্তর করেন। আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন, আর মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। প্রেস সচিব শফিকুল আলম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংবাদ সম্মেলনে জানান, বিকেল ৫টার দিকে উপদেষ্টা পদত্যাগপত্র জমা দেওয়া হয় এবং তা প্রধান উপদেষ্টা গ্রহণ করেন। পদত্যাগ কার্যকর হওয়ার তারিখ নির্বাচনী তফসিল ঘোষণার সঙ্গে মিলিয়ে নির্ধারিত হবে। গত বছরের ৫ আগস্ট দেশে সরকার পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এই সরকারের মধ্যে জুলাই মাসের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র প্রতিনিধিরা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। এর আগে ফ্রেব্রুয়ারির ২৫ তারিখে মো. নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন। এই পদত্যাগ উপদেষ্টা পরিষদের বর্তমান দলিল কাঠামো এবং নির্বাচনী প্রস্তুতির প্রেক্ষাপটে গুরুত্ব বহন করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102