মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিসেম্বর পর্যন্ত গ্যাসের চাহিদা মেটানোর মজুদ আছে : জ্বালানিমন্ত্রী যারা পরাজিত হয়েছে তারা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলা: তৃতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে দীপ জুরি বোর্ডের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের জানুয়ারির প্রথম অধিবেশনেই সংবিধান সংশোধনের বিল, গণভোটের ইঙ্গিত! প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আজ প্রেস ব্রিফিং, তুলে ধরা হবে ভাষণের তাৎপর্য! তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর আলোচনা গুতেরেসের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, সহযোগিতা জোরদারে গুরুত্ব বিশ্বশান্তিতে জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশের পূর্ণ সমর্থন: প্রধানমন্ত্রী তারেক রহমান লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যা মিটলে আমরাই আগে আয়োজন করতাম: প্রধানমন্ত্রী

নিপুণ রায়ের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা

bornomalanews
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১ Time View

আওয়ামী লীগের বিরুদ্ধে অগ্নিসন্ত্রাসের অভিযোগ, নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা আওয়ামী লীগের কথিত চোরাগোপ্তা হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছে বিএনপি। সোমবার সকালে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে আয়োজিত এ শোভাযাত্রায় দলটির নেতাকর্মীরা অংশ নেন। সকাল থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি বেলা ১১টা পর্যন্ত দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আব্দুল্লাহপুর এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নিপুণ রায় চৌধুরী আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলেন। তিনি বলেন, আওয়ামী লীগ যে একটি জঙ্গি ও সন্ত্রাসী দল, তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তা আবারও প্রমাণিত হয়েছে। তিনি আরও বলেন, জনগণের পাশে থাকা, তাদের সহযোগিতা করা এবং সরকারকে সার্বিক সহযোগিতা করার লক্ষ্যে বিএনপির নেতাকর্মীরা এখন থেকে রাজপথে সক্রিয় থাকবেন। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা মাঠে থাকবেন। একই সঙ্গে রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডসহ প্রতিপক্ষের অপতৎপরতা মোকাবিলা করার অঙ্গীকার করেন তিনি। নিপুণ রায় চৌধুরী বলেন, জনগণের নিরাপত্তা রক্ষা ও যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজপথে সক্রিয় থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই হবে তাঁদের অঙ্গীকার। মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে দক্ষিণ কেরানীগঞ্জে দলীয় নেতাকর্মীদের সক্রিয় অবস্থানের জানান দেয় স্থানীয় বিএনপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102