সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংবিধান সংশোধনে নয়, সংস্কারের বাস্তবায়নে জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাঝে বাংলাদেশে স্থিতিশীলতা :শামা ওবায়েদ দেশের জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপ, সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল

চালু হলো হেল্পলাইন নম্বর সুপ্রিম কোর্টে

bornomalanews
  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১০ Time View

সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টে বিচারপ্রার্থী ও সেবাগ্রহীতাদের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সেবা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। নম্বরটি হলো ০১৩১৬ ১৫৪ ২১৬

বুধবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞতিতে আরও জানানো হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টে আগত কোনো বিচারপ্রার্থী ও সেবাগ্রহীতারা সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কোনো শাখায় সেবা গ্রহণে, যে কোনো প্রতিবন্ধকতায় সম্মুখীন হলে বা সেবা গ্রহণসংক্রান্ত কোনো বিষয়ে অসুবিধার মুখোমুখি হলে, ওই গ্রহীতাকে সেবার জন্য এ হেল্পলাইন নম্বরটি চালু করা হলো। নম্বরটি হলো 01316 154 216। এ নম্বররে যোগাযোগ করে সুপ্রিম কোর্টে সেবা গ্রহণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যসহ সেবা গ্রহণে সম্মুখীন যে, কোনো প্রতিবন্ধকতার বিষয়ে পরামর্শ গ্রহণ করতে পারবেন। সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির একজন কর্মকর্তা এটি পরিচালনা করবেন এবং সেবা দেবেন। বিচারপ্রার্থী জনগণের সুবিধার্থে সুপ্রিম কোর্ট প্রশাসনের বিভিন্ন শাখা কর্তৃক প্রদত্ত সেবাসমূহ নিশ্চিতকরণ ও সেবা সহজিকীকরণের লক্ষ্যে হেল্পলাইন চালুর এই উদ্যোগ গ্রহণ করা হয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102