সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংবিধান সংশোধনে নয়, সংস্কারের বাস্তবায়নে জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাঝে বাংলাদেশে স্থিতিশীলতা :শামা ওবায়েদ দেশের জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপ, সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল

ফারজানা ব্রাউনিয়ার মামলা শাইখ সিরাজের বিরুদ্ধে!

bornomalanews
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৫ Time View

প্রতারণার অভিযোগে চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে এ মামলার আবেদন করেন তিনি।

এসময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।মামলায় শাইখ সিরাজ ছাড়া অন্যান্য আসামিরা হলেন-জহির উদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, আব্দুর রশিদ মজুমদার পারভেজ ও রিয়াজ আহমেদ খান। সূত্রে জানা যায়, ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের সময় চ্যানেল আইয়ে প্রচারিত স্বর্ণ কিশোরী অনুষ্ঠানটি কোনো নোটিশ ছাড়াই বন্ধ করে দেয়া হয়। সেই সঙ্গে অনুষ্ঠানটির উপস্থাপিকার বেতনও বন্ধ করে দেন। বাদী ফারজানা কয়েকবার বিষয়টি চ্যানেল আইকে জানালে, তাকে জানানো হয় তার পাওনা অর্থ পরিশোধ করা হবে। পরবর্তীতে পাওনা টাকা চাইলে কয়েকজন বাদীর পথ আটকে চাঁদা দাবি করেন এবং জীবননাশের হুমকি দেয়া হয়। এ বিষয়ে ফারজানার অভিযোগ শাইখ সিরাজ শেখ হাসিনার নির্দেশে কিশোরীদের প্রাণের অনুষ্ঠানটি বন্ধ করে দেন। যার ফলে পুষ্টি এবং শিক্ষায় পিছিয়ে পড়ে একটি জনগোষ্ঠী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102