সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংবিধান সংশোধনে নয়, সংস্কারের বাস্তবায়নে জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাঝে বাংলাদেশে স্থিতিশীলতা :শামা ওবায়েদ দেশের জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপ, সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল

কারাগারে সাবেক রেলমন্ত্রী সুজন রিমান্ড শেষে

bornomalanews
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩০ Time View

রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের রফিক হত্যা মামলায় সাবেক রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার (২৮ সেপ্টেম্বর) পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে নেওয়া হয়। শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মাহাবুল ইসলাম সুজনকে কারাগারে প্রেরণের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালের কক্ষ থেকে নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহত ইমরান হাসান নামক এক শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। পরদিন সকালে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। পরে বিকেলে সুজনের আইনজীবী আদালতে পুনঃশুনানিতে জানান, একই মামলায় উচ্চ আদালতে আসামির জামিন শুনানি অনুষ্ঠিত হয়েছে। আইনজীবীর আবেদনে আদালত সুজনের রিমান্ড আদেশ স্থগিত করেন। পরবর্তীতে গত ২২ সেপ্টেম্বর রফিকুল ইসলাম হত্যা মামলায় নূরুল ইসলাম সুজনের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আসামির উপস্থিতিতে শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে কারাগারে পাঠানো হলো সুজনকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102