সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংবিধান সংশোধনে নয়, সংস্কারের বাস্তবায়নে জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাঝে বাংলাদেশে স্থিতিশীলতা :শামা ওবায়েদ দেশের জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপ, সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল

রিমান্ড মঞ্জুর নাসা গ্রুপের নজরুল ইসলাম-সালাম মুর্শেদীর

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৩২৮ Time View

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইমন হোসেন গাজী নামের এক যুবককে গুলি করে হত্যা মামলায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স (বিএবি) ও এক্সিম ব্যাংকের সাবেক সভাপ‌তি এবং নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এ ছাড়াও পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন অপর এক আদালত।

বুধবার (২ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মাহাবুল ইসলাম নজরুলের ও আদাবর থানার পরিদর্শক আব্দুল মালেক আসামি মুর্শেদীর ১০ দিনের রিমান্ড আবেদন করেন।ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত নজরুলের ৭ দিন ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামানের আদালত মুর্শেদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার চিটাগাং রোডে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইমন হোসেন গাজী নামের এক যুবক। এ ঘটনায় তার ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে ২৮ আগস্ট যাত্রাবাড়ী থানায় ৮৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

অন্যদিকে মঙ্গলবার (১ অক্টোবর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আব্দুস সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তাকে আদাবর থানায় হস্তান্তর করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা সকাল ১১টার দিকে আদাবর থানাধীন রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে। এ সময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, কৃষকলীগ, মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ২২ আগস্ট আদাবর থানায় মামলাটি করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102