সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংবিধান সংশোধনে নয়, সংস্কারের বাস্তবায়নে জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাঝে বাংলাদেশে স্থিতিশীলতা :শামা ওবায়েদ দেশের জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপ, সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল

লিগ্যাল নোটিশ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সেনা মোতায়েন চেয়ে লিগ্যাল

bornomalanews
  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৩০৩ Time View

চাঁদাবাজি রোধ এবং সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করার জন্য লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। আজ সোমবার (১৪ অক্টোবর) বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন ও কৃষি উপদেষ্টা লে. জে. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)সহ সংশ্লিষ্ট সাতজনকে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী নাদিম মাহমুদ।

নোটিশে ১০ দিনের মধ্যে কৃষক পর্যায় থেকে সরাসরি পাইকারি বাজারে অবাধে পণ্য প্রবেশের পরিবেশ তৈরি করা; ফড়িয়া ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া ও তাদের আইনের আওতায় আনা; প্রতিটি বাজারে ব্যাবসায়িক সমিতির নেতাদের জবাবদিহিতার আওতায় আনা; পাইকারি বাজারে চাঁদাবাজি ও সিন্ডিকেট ভেঙে দিয়ে তাদের আইনের আওতায় আনা; জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আওতায় পর্যাপ্ত অভিযান পরিচালনা করে চাঁদাবাজি ও সিন্ডিকেট ভেঙে দেওয়ার বাস্তবিক ব্যবস্থা গ্রহণ করা; অসাধু-মজুদদারদের আইনের আওতায় আনার জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত পর্যাপ্ত অভিযান পরিচালনা করা এবং নোটিশগ্রহীতাদের আওতাধীন সব কর্মকর্তা-কর্মচারীকে শুক্রবার ব্যতীত অন্যান্য ছুটি বাতিল ঘোষণা করে অস্বাভাবিক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এবং দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে। নোটিশে আরো বলা হয়েছে, শুধু কাগুজে টাস্কফোর্স ও ভোক্তা অধিদপ্তরের নামমাত্র অভিযান পরিচালনা করা হলেও বাস্তবিক অর্থে দ্রব্যমূল্য কমেনি, বরং দিন দিন তা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।প্রকৃতপক্ষে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পাইকারি ও খুচরা বাজারে প্রচুর মুনাফা করে দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধি করেছে। পাশাপাশি নামে-বেনামে চাঁদাবাজির কারণেও দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102