সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংবিধান সংশোধনে নয়, সংস্কারের বাস্তবায়নে জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাঝে বাংলাদেশে স্থিতিশীলতা :শামা ওবায়েদ দেশের জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপ, সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল

আইনজীবীকে মারধর ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায়

bornomalanews
  • Update Time : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৩০১ Time View

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এক আইনজীবীকে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সিএমএম আদালতের সামনে এ ঘটনা ঘটে।

নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে শুনানি শেষে আদালত থেকে হাজতখানায় নিয়ে যাওয়ার সময় ভুক্তভোগী আইনজীবী এ জেড এম ফরিদুজ্জামান ‘জয় বাংলা’ স্লোগান দেন। তখন বিএনপিপন্থী কয়েকজন আইনজীবী তাকে মারধর করেন। তাকে কিল-ঘুষি লাথি মারেন ক্ষিপ্ত আইনজীবীরা। পরে অন্য কয়েকজন আইনজীবী ফরিদুজ্জামানকে উদ্ধার করে নিয়ে যান।

এ বিষয়ে আওয়ামী লীগপন্থি আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন বলেন, উনার ওপর আক্রমণের কথা শুনেছি। মূলত আমরা অন্যান্য আইনজীবীরা মামলার কার্যক্রম নিয়ে ব্যস্ত ছিলাম।  এসময় তার ওপর আক্রমণ করেছে কয়েকজন। কে করেছে, কারা করেছে, আমি জানি না।

এ বিষয়ে ভুক্তভোগী আইনজীবীর কোনো বক্তব্য নেওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102