সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংবিধান সংশোধনে নয়, সংস্কারের বাস্তবায়নে জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাঝে বাংলাদেশে স্থিতিশীলতা :শামা ওবায়েদ দেশের জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপ, সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল

আইনজীবীদের আনন্দ মিছিল গণঅধিকার পরিষদ নিবন্ধন পাওয়ায়

bornomalanews
  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩১ Time View

রাজনৈতিক দল হিসেবে গণঅধিকার পরিষদ (জিওপি) নিবন্ধন পাওয়ায় ঢাকা আইনজীবী সমিতিতে আনন্দ মিছিল হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকা আইনজীবী সমিতি প্রাঙ্গণ থেকে আইনজীবী অধিকার পরিষদের ব্যানারে মিছিল শুরু হয়।

মিছিলটি সিএমএম আদালত প্রাঙ্গণের সামনে দিয়ে জনসন রোড হয়ে আবার ঢাকা আইনজীবী সমিতির সামনে গিয়ে শেষ হয়। এরপর ঢাকা আইনজীবী সমিতির সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আইনজীবী অধিকার পরিষদের নেতারা।গণঅধিকার পরিষদের সহআইন সম্পাদক অ্যাড. হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য অ্যাড. সরকার নুরে এরশাদ সিদ্দিকী, প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক অ্যাড. খাদেমুল ইসলাম, আইন সম্পাদক অ্যাড. শেখ শওকত হোসেন, মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাড. খালিদ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, ছাত্রজনতার এই আন্দোলনের সূচনা হয়েছিল ২০১৮ সালে। তার ধারাবাহিকতায় ২০২১ সালে গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠিত হয়। গত নির্বাচনের আগে নিবন্ধন পাওয়ার সব শর্ত পূরণ করার পরও দলটিকে নিবন্ধন দেওয়া হয়নি। ছাত্রজনতার গণঅভ্যুত্থানে সামনের সারিতে নেতৃত্ব দেওয়া ভিপি নুরুল হক নুরের অবশেষে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পেল।

তারা আরও বলেন, নিবন্ধিত দলের ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে আইনজীবী অধিকার পরিষদ বিচার বিভাগের স্বাধীনতা সমুন্নত রাখা ও আইনজীবীদের অধিকার রক্ষায় আপসহীনভাবে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102