সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধান সংশোধনে নয়, সংস্কারের বাস্তবায়নে জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাঝে বাংলাদেশে স্থিতিশীলতা :শামা ওবায়েদ দেশের জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপ, সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ!

বাংলাদেশের ‘যোদ্ধা’ লন্ডনের মঞ্চে

bornomalanews
  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৩৩৫ Time View

ময়নামতীর ইতিহাসের সঙ্গে কল্পনার মিশ্রণে নির্মিত হয়েছে বিয়োগান্ত মঞ্চনাটক ‘যোদ্ধা’। এটি মঞ্চে আনছে লন্ডনের বাংলা মুভমেন্ট থিয়েটার। এটি রচনা ও নির্দেশনা দিয়েছেন ড. মুকিত চৌধুরী। আগামী ১০ নভেম্বর  লন্ডনের ব্রেডি আর্টস সেন্টারের স্টুডিও থিয়েটারে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে।

নিদের্শক ড. মুকিত চৌধুরী বলেন, ‘মানুষের ভেতরের উচ্চাকাঙ্ক্ষা কীভাবে অবচেতন চিন্তায় কুমন্ত্রণা দেয়, কীভাবে মানুষের ভেতরের গোপন বাসনা স্বাভাবিক নীতিবোধকে অন্ধকারে ঢেকে দেয়। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে সমস্ত বিবেক বিসর্জন দিয়ে আপন মানুষকে নির্মমভাবে হত্যা করে; যা হতে পারে আর্থিকভাবে অথবা দৈহিকভাবে। তারপর নিজেকে পরিচ্ছন্ন রাখার প্রয়াসে একের পর এক বিধ্বংসী ও অমানুষিক পৈশাচিক কর্মকাণ্ড চালিয়ে যায়। এ পাপাচার ও তার পরিণামই ‘যোদ্ধা’ নাটকের মূল উপজীব্য।

‘যোদ্ধা’ নাটকে অভিনয় করেছেন- অর্ঘ্য বিশ্বাস, আন্নুর আলম, আরিফ আহমেদ, অ্যান্ডি লেনার্ড ডায়েছ, কাউসার ডালিম, কাওছার মিয়া, চন্দ্রকান্ত কামারি, জয়নব বিনতে সাঈদ, পারভেজ আহমেদ, ফারজানা আক্তার, মঈনুল ইসলাম, মোহাম্মদ তালহা কিবরিয়া, মুশফিকুর রহমান, মৌসুমী সামন্ত, রতন দাস, শাহনাজ সুমা, শুভ্র কান্তি দাস সাগর, সাদিয়া ইসলাম সাবা, সানজিদ কবির সানি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102