শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

আইপিএলের মেগা নিলামে টাকা উড়ছে

bornomalanews
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৩০৬ Time View

আইপিএলের মেগা নিলামে টাকা উড়ছে। কোটি কোটি টাকার বিনিময়ে পছন্দের খেলোয়াড়দের দলে টানছে দলগুলো। রেকর্ড ২৭ কোটি রুপিতে রিশাভ পান্তকে দলে ভিড়িয়েছে লখনউ সুপার জায়ান্টস। ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে পাঞ্জাবে নাম লিখিয়েছেন শ্রেয়াস আইয়ার। ২০ কোটির উপর দাম উঠেছে আরও একজনের, তার নাম ভেঙ্কটেশ আইয়ার।

এমন অর্থের ঝনঝনানিতে মিনিটে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা কত খরচ করছে জানেন? পরিসংখ্যান বলছে, এবারের নিলামের প্রথম ১২০ মিনিটে দলগুলোর সামষ্টিক ব্যয় ১৮০.৫ কোটি রুপি। যার অর্থ এ সময়ে মিনিটে দেড় কোটি এবং সেকেন্ডে প্রায় আড়াই লাখ রুপি খরচ করেছে ফ্র্যাঞ্চাইজিরা।

প্রথম দুই সেটে থাকা মার্কি ক্রিকেটারদের দলে টানতেই সিংহভাগ অর্থ ব্যয় করেছে তারা। এর মধ্যে শুধু পান্ত আর আইয়ারকে কিনতেই ফ্র্যাঞ্চাইজিগুলোর মোট অর্থের ১০ ভাগ খরচ হয়েছে।

প্রসঙ্গত, সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে ২০২৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম। রোববার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টার কিছুক্ষণ পর শুরু হয় নিলামের মূল কার্যক্রম। আগামীকালও চলবে নিলামের আনুষ্ঠানিকতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102