বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

ভিনিসিয়ুস লিভারপুলের ম্যাচ থেকে ছিটকে গেলেন

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৩১৮ Time View

লিভারপুলের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দলের সবচেয়ে নির্ভরযোগ্য ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রকে হারালো রিয়াল মাদ্রিদ। বাঁ ঊরুর পেশিতে চোট ধরা পড়েছে ভিনিসিয়ুস জুনিয়রের। লম্বা সময় মাঠের বাইরে থাকতে হতে পারে এই ব্রাজিলিয়ান উইঙ্গারকে। ভিনিসিয়ুসের চোটের ব্যাপারটি জানিয়েছে রিয়াল মাদ্রিদ।এক বিবৃতিতে রিয়াল জানিয়েছে, আমাদের মেডিকেল দলের পরীক্ষায় আজ ভিনিসিয়ুসের বাঁ পায়ে হ্যামস্ট্রিং চোট ধরা পড়েছে। তবে সেরে উঠতে কত সময় লাগবে এই সম্পর্কে কিছু জানায়নি ক্লাব।বিবিসির প্রতিবেদন অনুযায়ী, স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, প্রায় এক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে ভিনিসিয়ুসকে। এই শঙ্কা যদি সত্য হয়, চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের পাশাপাশি পরবর্তী ম্যাচে আগামী ১০ ডিসেম্বর আটালান্টার বিপক্ষেও মাঠে নামতে পারবেন না ব্রাজিলিয়ান তারকা ফুটবলার।

গতকাল রাতে লা লিগায় লেগানেসের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পায় রিয়াল। ম্যাচে পুরো সময় খেলেছেন ভিনিসিয়ুস। গোলে সহায়তাও করেছেন। এক মাস মাঠের বাইরে থাকলে চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি লা লিগায়ও তিন-চারটি ম্যাচ মিস করতে পারেন ভিনিসিয়ুস।

১ ডিসেম্বর হেতাফে, ৫ ডিসেম্বর আথলেতিক বিলবাও, ৮ ডিসেম্বর জিরোনা ও ১৫ ডিসেম্বর রায়ো ভায়োকানোর মাঠে খেলতে যাবে রিয়াল।

চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন ভিনি। চ্যাম্পিয়নস লিগে চার ম্যাচে করেছেন ৪ গোল। লা লিগায় ১৩ ম্যাচে করেছেন ৮ গোল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102