শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংবিধান সংশোধনে নয়, সংস্কারের বাস্তবায়নে জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাঝে বাংলাদেশে স্থিতিশীলতা :শামা ওবায়েদ দেশের জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপ, সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম

শুধুই ওর হাতের পুতুল আমি : অভিষেক

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৩৩৩ Time View

গত কয়েক মাস ধরে জল্পনা, বিচ্ছেদের পথ বেছে নিচ্ছেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চন। যদিও এই প্রসঙ্গে দু’জনেরই মুখে কুলুপ। কোনও প্রতিক্রিয়া মেলেনি উভয়ের পক্ষ থেকে। সম্প্রতি মেয়ে আরাধ্যা বচ্চনের জন্মদিন গেছে। ঐশ্বরিয়া সেদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ের একগুচ্ছ ছবি দিলেও নীরব ছিলেন বাবা অভিষেক। আসলে বচ্চন পরিবারের অন্দরের সমীকরণ নিয়ে নানা জল্পনা। আকারে ইঙ্গিতে নানা বার্তা প্রকাশ্যে এসেছে।

ক্যারিয়ারে যেমন সাফল্যের স্বাদ পেয়েছেন, তেমনই ব্যর্থতারও সাক্ষী থেকেছেন অভিষেক বচ্চন। এক সময় পরপর ছবি ফ্লপ করেছে অভিষেকের। কঠিন সময়ে অভিনেতা নাকি অভিনয় ছাড়ারও সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করেন। সম্প্রতি, ‘আই ওয়ান্ট টু টক’ ছবিতে অভিষেকের অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে।

অভিষেক বলেন, ‘‘ক্যারিয়ারে তখন পর পর অনেকগুলো ছবি ব্যর্থ হয়েছে। সমালোচকেরা আমাকে বিদ্ধ করছিলেন। ইন্ডাস্ট্রির তাবড় তাবড় পরিচালকের ছবিতে কাজ করতে শুরু করি। ভেবেছিলাম অবস্থা বদলাবে। কিন্তু কিছুই হচ্ছিল না।’’

তার পর আর উপায় না দেখে বাবা অমিতাভ বচ্চনের শরণাপন্ন হন অভিষেক। বদলে যায় জীবন। সুজিত সরকারের ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন অভিষেক। পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে অভিষেক বলেন, ‘‘আমি সেটাই করেছি যেটা আমার পরিচালক বলেছেন। এই ক্ষেত্রে পুরো কৃতিত্ব সুজিতের। আমি শুধুই ওর হাতের পুতুল।’’ অভিষেক জানান, প্রতিটি ছবিতেই অনেক পরিশ্রম থাকে। কাজ এমন করাই উচিত যা কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেবে। অভিনেতা হিসাবে এই চেষ্টাই করে যেতে হবে, এমনই বিশ্বাস অভিষেকের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102