বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংবিধান সংশোধনে নয়, সংস্কারের বাস্তবায়নে জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাঝে বাংলাদেশে স্থিতিশীলতা :শামা ওবায়েদ দেশের জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপ, সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু

২০৮ শিক্ষকের পদ খালি রাখতে হাইকোর্টের নির্দেশ প্রাথমিক বিদ্যালয়ে

bornomalanews
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৮ Time View

২০২৪ সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের ২০৮ জন শিক্ষক নিয়োগের বিষয়ে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে, ওই পদগুলো খালি রাখার নির্দেশও দিয়েছে আদালত।

আজ রবিবার এক আবেদনের শুনানি করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

পরে আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়া জানান, সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯ অনুযায়ী শূন্য পদের ভিত্তিতে প্রার্থীদের কেন নিয়োগ দেওয়া হবে না, তা জানতে চেয়ে চার সপ্তাহের মধ্যে বিবাদীদের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে, ২০৮টি পদ সংশ্লিষ্ট উপজেলায় সংরক্ষিত রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

এই রিটে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদফতরের ডিজিসহ তিনজনকে বিবাদী করা হয়েছে।

আইনজীবী সিদ্দিক উল্লাহ মিয়া আরও জানান, প্রাথমিক শিক্ষা অধিদফতর ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি ২১টি জেলায় প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। ওই বিজ্ঞপ্তির আলোকে, ২০০৮ জন পিটিশনার রিট দাখিল করেন। তারা রিটেন পরীক্ষা ও ভাইভা অংশে উত্তীর্ণ হন, কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদফতর তাদের নিয়োগের শর্ত মোতাবেক শূন্য পদের বিপরীতে নিয়োগ না দিয়ে কম সংখ্যক প্রার্থী নিয়োগ দেয়। এর ফলে, কোটা থাকা সত্ত্বেও এই পিটিশনাররা নিয়োগ থেকে বঞ্চিত হন। তাই তারা হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। প্রাথমিক শুনানি শেষে, হাইকোর্ট রুল জারি করেছে।

অ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া বলেন, একই বিষয়ে হাইকোর্টের আপিল বিভাগের পূর্ববর্তী রায় রয়েছে এবং তিনি আশা প্রকাশ করেন, রুল জারি হওয়ার পর মামলাটি দ্রুত শুনানি হবে এবং তার পিটিশনাররা ন্যায় বিচার পাবেন। ২০৮ জন পিটিশনার এই রিট পিটিশন দাখিল করেছেন, যাদের মধ্যে আছেন এ টি এম আতিকুর রহমান, মোহাম্মদ রেজওয়ানুল হক, মোহাম্মদ আরিফ, সেলিনা খাতুন, মৌরি বেগম ও আবুল বাশারসহ ১৮টি জেলার প্রার্থী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102