সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংবিধান সংশোধনে নয়, সংস্কারের বাস্তবায়নে জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাঝে বাংলাদেশে স্থিতিশীলতা :শামা ওবায়েদ দেশের জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপ, সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল

ইজতেমা মাঠে সংঘর্ষ: সাদপন্থি মুয়াজ বিন নূরের তিন দিনের রিমান্ড

bornomalanews
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৪১১ Time View

গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় সাদপন্থি মুয়াজ বিন নূর (৪০)-এর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন গাজীপুর চিফ মেট্রোপলিটন কোর্ট। রোববার (২২ ডিসেম্বর) সকালে কঠোর নিরাপত্তার মধ্যে তাকে আদালতে হাজির করা হয়। পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড আবেদন করা হলেও ম্যাজিস্ট্রেট কোর্টের অতিরিক্ত চিফ আলমগীর আল মামুন শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেপ্তার ও মামলার প্রেক্ষাপট

মুয়াজ বিন নূরকে গত শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর ৪টার দিকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। তিনি ঢাকার উত্তরার ৭ নম্বর সেক্টরের বাসিন্দা এবং তার বাবার নাম মৃত নূর মোহাম্মদ।

এর আগে গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় সংঘর্ষে চারজন নিহত এবং শতাধিক আহত হওয়ার ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি করেন আলমি শুরার সদস্য এস এম আলম হোসেন। এতে সাদপন্থি ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকশ’ জনকে আসামি করা হয়।

সংঘর্ষের বিবরণ

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, প্রধান আসামি সৈয়দ ওয়াসিফুল ইসলাম একটি স্বাক্ষরিত চিঠির মাধ্যমে সারা দেশের সাদ অনুসারীদের ২০ থেকে ২৪ ডিসেম্বর টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে জোড় পালনের আহ্বান জানান। এ ঘোষণার পর গত ১৭ ডিসেম্বর সন্ধ্যার পর থেকেই হাজারো সাদ অনুসারী ইজতেমা মাঠের চারপাশে জড়ো হতে থাকেন।

অভিযোগ অনুযায়ী, ১৯ ডিসেম্বর গভীর রাতে সাদ অনুসারীরা ওয়াসিফুল ইসলামের নির্দেশে অস্ত্রশস্ত্র নিয়ে ইজতেমা মাঠে ঘুমন্ত সাধারণ মুসল্লিদের (জুবায়েরপন্থি) ওপর অতর্কিত হামলা চালান। এতে ৪ জন নিহত হন এবং শতাধিক মুসল্লি আহত হন।

এই ঘটনার পর থেকেই সাদপন্থি অনুসারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করছে। মামলা ও রিমান্ডের মধ্য দিয়ে এখন সংঘর্ষের প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102