বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

তাহসান খান ও রোজা আহমেদের ঘরোয়া আয়োজন নিয়ে গুঞ্জন: বিয়ে কি সত্যি হয়েছে?

bornomalanews
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ৩২০ Time View

জনপ্রিয় গায়ক, অভিনেতা এবং একাধিক প্রতিভার অধিকারী তাহসান খান সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। তাঁর বিয়ের খবর ঘিরে শুরু হয়েছে তুমুল জল্পনা-কল্পনা। বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

শুক্রবার দিবাগত রাতে এই গুঞ্জন ছড়িয়ে পড়ার পর প্রথম আলো বিনোদন বিভাগের পক্ষ থেকে তাহসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “সকালে এ বিষয়ে বিস্তারিত জানাব।” আজ শনিবার সকালে, ১০টা ২০ মিনিটে তিনি প্রথম আলোকে আরও স্পষ্টভাবে জানান, “এখনো বিয়ে হয়নি। কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, যেখানে এই ছবিগুলো তোলা হয়েছে। আজ সন্ধ্যায় বিস্তারিত জানাব।”

তাহসান ও রোজার ঘরোয়া আয়োজনের বেশ কয়েকটি ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভক্ত ও নেটিজেনরা নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত। অনেকে লিখেছেন, “অবশেষে তাহসান চাঁদের আলো খুঁজে পেয়েছেন। তাঁর সেই প্রিয় গান যেন বাস্তব হয়ে ধরা দিল।” বিনোদন অঙ্গনের অনেক তারকাও শুভেচ্ছা জানিয়েছেন।

রোজা আহমেদ: একজন সফল মেকওভার আর্টিস্ট

একাধিক সূত্রের বরাতে জানা গেছে, তাহসানের ঘনিষ্ঠজন রোজা আহমেদ দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। রোজা নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা সম্পন্ন করেন এবং কসমেটোলজি লাইসেন্স অর্জন করেন। এরপর তিনি নিউইয়র্কের কুইন্সে “রোজাস ব্রাইডাল মেকওভার” নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। রোজা একজন সফল উদ্যোক্তা হিসেবেও পরিচিত এবং তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য অনুসারী রয়েছে।

তাহসানের ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়?

তাহসান খান এর আগে ২০০৬ সালে অভিনেত্রী মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৩ সালে তাঁদের কন্যাসন্তান জন্মগ্রহণ করে। তবে ২০১৭ সালের ৪ অক্টোবর তাঁরা বিচ্ছেদের ঘোষণা দেন। পরবর্তী সময়ে মিথিলা ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন।

তাহসানের বর্তমান এই ঘরোয়া আয়োজন নিয়ে ভক্তদের মধ্যে প্রশ্ন জেগেছে—তাহসানের জীবনের নতুন অধ্যায় কি শুরু হতে চলেছে? এ বিষয়ে আজ সন্ধ্যায় তাঁর কাছ থেকে বিস্তারিত জানতে অপেক্ষা করছেন ভক্তরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102