বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে সংসদ নির্বাচন ও ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে পর্যবেক্ষক আসছেন আন্তর্জাতিক আদালত নাইকো রিসোর্সকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা করেছে ১৭ বছর বড় বড় গল্প শুনেছি, সমস্যার সমাধান দেখিনি: তারেক রহমান নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত : রাষ্ট্রদূত নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ফের ফোনালাপ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের জন্য ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে :প্রেস সচিব জামায়াতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র! নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চার দলের প্রতি ইসির কঠোর সতর্কতা

বলিউড বাদশাহ সালমান খান এবং আমিশা প্যাটেলের বিয়ের গুঞ্জন

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ২৬১ Time View

বলিউড বাদশাহ সালমান খান এবং আমিশা প্যাটেলের বিয়ের গুঞ্জন ভক্তদের মনে দীর্ঘদিনের একটি প্রশ্ন রয়েছে – কেন বলিউড তারকা সালমান খান বিয়ে করছেন না? কেউ কেউ আবার আমিশা প্যাটেলকেও একই প্রশ্ন করেন। কিন্তু এখানেই শেষ নয়, কারও আবার আগ্রহ রয়েছে জানতে, কেন সালমান খান আমিশার সঙ্গে বিয়ে করছেন না? ভারতীয় গণমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভক্তদের মধ্যে অনেকেই মনে করছেন যে, হয়ত এই তারকা জুটি বিয়ে করবেন বলেই এতো অপেক্ষা করছেন। এবার এই গুঞ্জনের বিষয়ে মুখ খুলেছেন আমিশা। একটি সাক্ষাৎকারে আমিশা বলেছেন, “অনুরাগীরা সম্প্রতি আমাকে টুইটারে এই প্রশ্নটি করেছিলেন। তাদের মতে, আমি সালমানের যোগ্য সঙ্গী হতে পারি। আমাদের একসঙ্গে খুব ভালো লাগবে। কেউ আবার বলেছেন, দয়া করে বিয়ে করুন এবং সুন্দর সন্তানের জন্ম দিন।”

এরপর আমিশা আরও বলেন, “আমি মনে করি, পৃথিবীতে সুন্দর মানুষদের একসঙ্গে দেখতে ভালোবাসেন সকলে। তারা আমাকে এবং হৃতিককে ‘কহো না প্যায়ার হ্যায়’ এরপর একসঙ্গে দেখতে চেয়েছিলেন। তারপর মজা করে বিয়ের কথা বললেও ভক্তরা বলেছেন, এটা কিছুতেই হতে পারে না।” প্রসঙ্গত, গত বছর জুন মাসে একজন ভক্ত আমিশা এবং সালমন দু’জনেরই এখনও বিয়ে না হওয়া নিয়ে মজা করেছিলেন। প্রশ্ন করেছিলেন, ভবিষ্যতে তাদের গাঁটছড়া বাঁধার কোনও সম্ভাবনা আছে কি না? আমিশাও মজা করে প্রশ্ন করেছিলেন, “সালমান বা আমি কেউই বিয়ে করিনি। তাহলে কি আমাদের বিয়ে করা উচিত?”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102