সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংবিধান সংশোধনে নয়, সংস্কারের বাস্তবায়নে জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাঝে বাংলাদেশে স্থিতিশীলতা :শামা ওবায়েদ দেশের জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপ, সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল

হাজিরের নির্দেশ সব সাক্ষীকে ১২ সেপ্টেম্বরের মধ্যে

bornomalanews
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৯ Time View

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে হওয়া নাইকো দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষের সব সাক্ষীকে আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে হাজির করতে দুদককে নির্দেশ দিয়েছে আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এই আদেশ দেন।

দুদকের আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত ছিলেন ফাতেমা খানম।

তিনি বিবিসি বাংলাকে বলেন, ‘গত দুই-তিনটা তারিখে সাক্ষী না আসায় একটা গ্যাপ পড়ে গেছে। সাক্ষী না এলে সবসময়ই আসামীপক্ষ মামলা ক্লোজ করতে বলতে পারেন। কিন্তু মামলার সাক্ষী না হওয়া পর্যন্ত তদন্তকারী কর্মকর্তা সাক্ষী দেবে, সব ডকুমেন্টস প্রদর্শন করবে সব প্রসিডিং শেষ করবে। তখনই মামলা ক্লোজ হবে। তার আগে তো হবে না।’

এ মামলার আরো ৫০ থেকে ৬০ জন সাক্ষী রয়েছে বলে জানান তিনি।

কানাডিয়ান কোম্পানি নাইকোর সাথে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে প্রায় ১৪ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগ এনে খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে ২০০৭ সালের ৯ ডিসেম্বর মামলা করে দুদক।

গত বছর এই মামলায় কানাডিয়ান পুলিশের দুই সদস্য বাংলাদেশে এসে সাক্ষ্য দিয়েছেন।

সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102