সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংবিধান সংশোধনে নয়, সংস্কারের বাস্তবায়নে জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাঝে বাংলাদেশে স্থিতিশীলতা :শামা ওবায়েদ দেশের জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপ, সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল

ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিট খারিজ

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২৯৪ Time View

শপথ নিতে বাধা নেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর মাধ্যমে ইশরাক হোসেনকে শপথ নেওয়ার পথে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। গত ১৪ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র হিসেবে শপথ না পড়ানোর জন্য হাইকোর্টে রিট দায়ের করা হয়েছিল। এর আগে, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে আওয়ামী লীগ নেতা শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে, ২০২০ সালের ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনী ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে নতুন মেয়র হিসেবে ঘোষণা করেন নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম। এই ঘোষণার পর ২২ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) আইন মন্ত্রণালয়ের পরামর্শ চেয়ে ইশরাকের বিষয়ে গেজেট প্রকাশের জন্য অপেক্ষা করতে থাকে। এরপর ২৭ এপ্রিল নির্বাচনি ট্রাইব্যুনালের রায়ের কপি পাওয়ার পর ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন মেয়র হিসেবে গেজেট প্রকাশ করা হয়। তবে, ওই দিনই আইনি নোটিশের মাধ্যমে ইশরাককে শপথ পড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছিল। এমন অবস্থায়, মো. মামুনুর রশিদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী আকবর আলী হাইকোর্টে রিটটি দায়ের করেন, যেখানে নির্বাচনি ট্রাইব্যুনালের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ ওঠে এবং বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা চাওয়া হয়। এদিকে, হাইকোর্টের আদেশের পর ইশরাক হোসেনের শপথ নেওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না। আইনজীবীরা জানান, এই সিদ্ধান্তের ফলে ইশরাক এখন মেয়র হিসেবে শপথ নিতে সক্ষম হবেন এবং তার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া আর আটকে থাকবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102