সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংবিধান সংশোধনে নয়, সংস্কারের বাস্তবায়নে জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাঝে বাংলাদেশে স্থিতিশীলতা :শামা ওবায়েদ দেশের জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপ, সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল

এবার অবৈধভাবে বিদেশি মুদ্রা রাখার মামলা আনিসুল ও সালমানের বিরুদ্ধে

bornomalanews
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০০ Time View

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। অনুমোদনহীনভাবে বৈদেশিক মুদ্রা রেখে ব্যবসা করার অভিযোগে এ মামলা করা হয়।

গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর নিউমার্কেট থানায় পুলিশ বাদী হয়ে এ মামলা করে। মামলার বাদী হয়েছেন ওই থানার উপপরিদর্শক সজীব মিয়া।

অবৈধভাবে বিদেশি মুদ্রা রাখার অভিযোগে নিউমার্কেট থানায় দায়ের এজাহারে বাদী উল্লেখ করেন, ১৩ আগস্ট সন্ধ্যায় বিশ্বস্ত সূত্রের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোপন সূত্রে জানতে পারেন নিউমার্কেট থানার হত্যা মামলায় জড়িত আসামি সদরঘাট ২নং মসজিদ সংলগ্ন স্থানে বিভিন্ন ধরনের বৈদেশিক মুদ্রা অবৈধভাবে নিজ হেফাজতে রেখে লেনদেন করছে। তাৎক্ষণিকভাবে সেখানে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টাকালে তাদের সঙ্গীয় অফিসারদের সহায়তায় হাতে-নাতে আটক করেন। পরে তারা তাদের নাম-ঠিকানা জানায়।

আটকের পর আসামি আনিসুল হকের কাছে থাকা ব্যাগে রক্ষিত ১৭ হাজার ৫৯২ ইউএস ডলার, ৭২৬ সিঙ্গাপুর ডলার এবং সালমান এফ রহমানের কাছ থেকে ১২ হাজার ৬২৪ ইউএস ডলার, ৬২০ ফ্রান্সের মুদ্রা, সংযুক্ত আরব আমিরাতের সাড়ে ৮ হাজার মুদ্রা, ১১ হাজার ৬৫০ সোদি রিয়াল, ৭৭৯ সিঙ্গাপুর ডলার, ১৫০ পাউন্ড ও ১৩৩২ ইউরো এবং বাংলাদেশি ৫০ হাজার টাকা জব্দ করা হয়।

বাদী এজাহারে বলেছেন, আসামিদের জব্দকৃত বৈদেশিক মুদ্রার বিষয়ে বৈধ কাগজপত্র দেখাতে বললে তারা কোনো কাগজপত্র দেখাতে পারেননি। জিজ্ঞাসাবাদে তারা পরস্পর বিরোধী বক্তব্য দেন। আসামিরা জ্ঞাতসারে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ও অনুমোদন ব্যতিরেকে ব্যবসায়িক উদ্দেশ্যে বৈদেশিক মুদ্রা নিজ হেফাজতে ফরেন এক্সচেঞ্জ রেজ্যুলেশন আইনে অপরাধ করেছে।

গ্রেপ্তারের প্রায় ১ মাস পর এই মামলা দায়েরের বিষয়ে বাদী উপপরিদর্শক সজীব মিয়া বলেন, অভিযান পরিচালনা করে আসামির নাম-ঠিকানা সংগ্রহ ও যাচাইবাছাই করে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইন ও বিধি সম্পর্কিত বিষয়ে পর্যালোচনা ও মতামত গ্রহণ করে থানায় এসে এজাহার দায়ের করতে বিলম্ব হয়।

এর আগে গত ১৩ আগস্ট পুরান ঢাকার সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তারের কথা জানিয়েছিল পুলিশ। পরে তাদের গত ১৬ জুলাই রাজধানীর নিউমার্কেট এলাকায় ছাত্র-জনতার সঙ্গে পুলিশের সংর্ঘষে নিহত দোকানকর্মী সাহজাহান আলী হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। কয়েক দফা রিমান্ডের পর দুজনই কারাগারে রয়েছেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102