মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’

দিনের বেলায় ঘুম ঘুম ভাব: কারণ ও সমাধান

bornomalanews
  • Update Time : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৫ Time View

অফিসে কাজের ফাঁকে বা ক্লাসে বসে হঠাৎ চোখ ভারী হয়ে আসা অনেকেরই চেনা অভিজ্ঞতা। অনেক সময় ধরে নেওয়া হয় এটি শুধুই রাতের ঘুম কম হওয়ার ফল। কিন্তু গবেষণা বলছে, শুধু ঘুম নয়, আমাদের খাবারের ধরন ও জীবনধারাও দিনের বেলায় অস্বাভাবিক ঝিমুনির বড় কারণ। অনিয়মিত ঘুম, শরীরচর্চার অভাব আর দীর্ঘক্ষণ বসে থাকা শরীরকে ক্লান্ত করে তোলে। তার সঙ্গে যুক্ত হয় অনুপযুক্ত খাবার—অতিরিক্ত ভাজাপোড়া, মিষ্টি ও পরিশোধিত কার্বোহাইড্রেট রক্তে শর্করার ওঠানামা বাড়ায়, ফলে শরীরের শক্তি দ্রুত ক্ষয় হয় এবং চোখ ভারী হয়ে আসে। পর্যাপ্ত পানি না খেলেও শরীর ডিহাইড্রেট হয়ে যায়, যা ক্লান্তি ও অলসতা ডেকে আনে। বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, দিনের খাবারের ধরনও অনেক সময় ঘুম আনতে পারে। ভাজাপোড়া জাতীয় খাবার হজমে বেশি সময় নেয়, আচার বা নোনতা খাবার শরীরকে পানিশূন্য করে। আবার ট্রিপটোফ্যানযুক্ত কিছু খাবার যেমন ওটস, বাদাম, টোফু, কলা কিংবা অ্যাভোকাডো রাতে ভালো ঘুমের সহায়ক হলেও দিনের বেলা খেলে উল্টো ঘুমের প্রবণতা বাড়ায়। এই অভ্যাস শুধু কাজের মনোযোগই নষ্ট করে না, বরং দীর্ঘমেয়াদে হৃদরোগ, স্থূলতা এমনকি অকাল মৃত্যুর ঝুঁকি পর্যন্ত বাড়াতে পারে। তাই সমাধান হিসেবে জীবনধারায় আনতে হবে সচেতন পরিবর্তন। সুষম খাদ্য গ্রহণ, ভাজাপোড়া ও মিষ্টি কমানো, পর্যাপ্ত পানি পান করা এবং প্রতিদিন অল্প হলেও শরীরচর্চা করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বাদাম, ফল বা দইয়ের মতো স্মার্ট স্ন্যাকস দিনের ক্লান্তি কাটাতে কার্যকর। আর নিয়মিত ৭–৮ ঘণ্টা রাতের ঘুম নিশ্চিত করাও জরুরি। দিনের বেলা ঝিমুনি আসা আপাতদৃষ্টিতে ছোট সমস্যা মনে হলেও এর পেছনে লুকিয়ে থাকতে পারে বড় স্বাস্থ্যঝুঁকি। তাই খাবার ও জীবনধারায় সামান্য সচেতনতা আপনাকে রাখবে সতেজ, মনোযোগী এবং দীর্ঘমেয়াদে সুস্থ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102