বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে জাতীয় সংসদে পাস হলো ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংবিধান সংশোধনে নয়, সংস্কারের বাস্তবায়নে জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাঝে বাংলাদেশে স্থিতিশীলতা :শামা ওবায়েদ দেশের জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপ, সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান

bornomalanews
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৩ Time View

বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের ২০২৬ সালের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) প্রকাশিত তালিকায় রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। টাইমের সিঙ্গাপুর ব্যুরো অফিসের সম্পাদক ও ভূ-রাজনীতি বিশেষজ্ঞ চার্লি ক্যাম্পবেল তারেক রহমানকে নিয়ে মুখবন্ধ লিখেছেন। মুখবন্ধে বলা হয়েছে, মাত্র কয়েক মাস আগে লন্ডনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন তারেক রহমান। ২০২৪ সালে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে তিনি বিরোধী আন্দোলনের কর্মী থেকে সম্ভাব্য জাতীয় নেতায় পরিণত হন। ১৭ বছর মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন থাকার পর নির্বাচনে বড় জয় লাভ করে তিনি ফেব্রুয়ারিতে এই নিয়তি বাস্তবে রূপ দেন। তারেক রহমান তার মা খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করছেন, যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন। ঢাকায় ফেরার মাত্র পাঁচ দিন পরই মারা যান খালেদা জিয়া। জানুয়ারিতে টাইমের সঙ্গে সাক্ষাৎকারে শোক প্রকাশ করেও তিনি প্রতিশ্রুতি দেন দেশের ১৭ কোটি মানুষের ঐক্যবদ্ধ করে অর্থনীতিকে গতিশীল করার। বাংলাদেশ বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি, যুব বেকারত্ব এবং আঞ্চলিক শক্তি ভারতের সঙ্গে সম্পর্কের সংকটের মধ্যে রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় তারেক রহমান দ্রুত সমাধান চান। যদিও শূন্য দশকের দুর্নীতির অভিযোগগুলো তার ‘হানিমুন পিরিয়ড’কে সংক্ষিপ্ত করতে পারে, তিনি সময় নষ্ট করতে চান না এবং বলেন, “আমাদের একসঙ্গে কাজ করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, যাতে মানুষ তাদের রাজনৈতিক অধিকার ফিরে পায়।” টাইমের ১০০ প্রভাবশালী তালিকায় আরও আছেন গুগলের সিইও সুন্দর পিচাই, পোপ লিও চতুর্দশ, ভারতীয় অভিনেতা রণবীর কাপুর, ইরানের চলচ্চিত্র পরিচালক জাফর পানাহি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি, ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিং প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102