রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

পুলিশের চিঠি সমন্বয়কদের নিরাপত্তা দিতে , যা বললেন হাসনাত

bornomalanews
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬৫ Time View

বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এরই মধ্যে চট্টগ্রাম, বরিশালসহ বিভিন্ন বিভাগ ও জেলায় সফর করতে শুরু করেছেন কেন্দ্রীয় সমন্বয়করা। সফরকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। এই চিঠিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা-সমালোচনারও জন্ম দিয়েছে। এবার সেই চিঠি নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, আমরা কোনো রাষ্ট্রীয় সফরে আসিনি। আমরা রাষ্ট্রের সাধারণ নাগরিক হিসেবে ছাত্র-জনতার কাছে এসেছি। একজন সাধারণ নাগরিক যেমন নিরাপত্তা পায়, আমরাও তেমন নিরাপত্তা চাই। এর বেশি নয়।হাসনাত বলেন, এই নোটিশের বিষয়ে আমরা অবগত নই; কিংবা সরকারের কাছে আমরা এমন কিছু চাইনি।গত ৮ সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তরের অপরারেশন্স শাখা থেকে এক অফিস আদেশে বিভাগীয় ও জেলা পর্যায়ে সফর করার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয় জেলা প্রশাসকদের।

পুলিশ সদর দপ্তরের অপারেশনস শাখার অ্যাডিশনাল ডিআইজি নাসিয়ান ওয়াজেদের সই করা অতি জরুরি ওই চিঠিতে বলা হয়েছে, ৮ সেপ্টেম্বর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা বিভাগীয় ও জেলা পর্যায়ে সফর করবেন বলে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সফর উপলক্ষে নিজ নিজ অধিক্ষেত্রে জেলা প্রশাসক ও স্থানীয় সমন্বয়কদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

চিঠিটি র‌্যাব মহাপরিচালক, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি, টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি, রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি, নৌপুলিশের অতিরিক্ত আইজিপি, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত আইজিপি, মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপার, অফিসার ইনচার্জদের কাছেও পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102