শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ সচিবালয়ে কেনাকাটায় অনিয়মের অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশের বিভিন্ন অঞ্চলে গরম আরও বাড়বে! ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমে সম্প্রসারণ, আরও জেলা ও পেট্রোল পাম্প যুক্ত ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান, পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেলেন তারেক রহমান কৃষক ভালো থাকলে দেশের মানুষের ভাগ্য ভালো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত ছায়ানট, রমনার বটমূলে আয়োজন শুরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের চার সিটি করপোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা টিকাদান শুরু মোবাইল অ্যাপভিত্তিক ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে

শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলোর ওয়েবসাইট হ্যাকারের কবলে পড়েছিলো

bornomalanews
  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬৫ Time View

দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলোর ওয়েবসাইট হ্যাকারের কবলে পড়েছিলো। তবে ওয়েবসাইটটির কোনো ক্ষতি না করলেও ওই হ্যাকার প্রথম আলোর হোমপেজের শুরুতেই একটি সতর্কবার্তা দিয়েছে। সেখানে কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে (সিএমএস) ত্রুটির কথা উল্লেখ করে তা সংশোধনে প্রথম আলোর কর্তৃপক্ষের সঙ্গে ‘যুক্ত প্রচেষ্টায়’ সংশোধনের আগ্রহের কথাও জানিয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে প্রথম আলোর ওয়েবসাইটে গেলে উপরের অংশে ওই সতর্কবার্তা দেখা যায়।

 

সতর্কবার্তায় লেখা ছিল, হ্যাকার কেবল নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য এটি করেছেন, অসৎ উদ্দেশে নয়। অনলাইন মাধ্যমে সংবাদ প্রচারের জন্য আপনাদের ওয়েবসাইটের ব্যবহৃত কুইনটাইপ টেকনলজিকস ইন্ডিয়া লিমিটেডের তৈরি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস)-এ গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি রয়েছে। যা ব্যবহার করে অসৎ উদ্দেশ্যপ্রণোদিত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রথম আলোর পূর্বপ্রকাশিত কোন সংবাদ বা তথ্য পরিবর্তন, পরিমার্জন বা নতুন কোন মিথ্যা তথ্য সংবাদ আকারে প্রকাশ করে প্রথম আলোর বিশ্বাসযোগ্যতা ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে গুজব ছড়াতে পারে।

 

নিজেকে প্রথম আলোর শুভাকাঙ্ক্ষী পরিচয় দিয়ে ওই হ্যাকার তার বার্তায় বলেন, তিনি সাইটের নিরাপত্তা ত্রুটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে ইচ্ছুক এবং তা সংশোধনে সহায়তা করতে আগ্রহী। এ সহায়তার জন্য তিনি যোগাযোগের একটি ই-মেইল ঠিকানাও বার্তার সঙ্গে দেন।

 

এ বিষয়ে জানতে চাইলে প্রথম আলোর হেড অব অনলাইন শওকত হোসেন মাসুম সংবাদকে বলেন, ‘ওয়েবসাইটটি ৪০ মিনিট হ্যাকারদের দখলে ছিলো। তবে এটাকে আমি হ্যাকড বলব না। কারণ সেই সময়ে নিউজ তোলা এবং পড়া গেছে। আইটি টিম এ নিয়ে কাজ করে সমস্যাটির সমাধান করেছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102