মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে জানানো হলো দেশের জ্বালানি নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলছে! মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে বাংলাদেশ থেকে পরিচালিত ১৭৬ ফ্লাইট বাতিল সংসদের চীফ হুইপ পদে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম ১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন তারেক রহমানের শাসনব্যবস্থায় আইনের শাসন হবে সর্বোচ্চ! বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার নির্বাচন কমিশন প্রকাশ করল গণভোটের চূড়ান্ত গেজেট সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা

একযোগে বদলি জাতীয় রাজস্ব বোর্ডের ৪০ কমিশনারকে

bornomalanews
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১২ Time View

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকে শুরু করে একযোগে দেশের ৪০ জন কর কমিশনারকে বদলি করা হয়েছে, যা সংস্থাটির ইতিহাসে বিরল। প্রত্যেককে তাদের বর্তমান কর অঞ্চল বা কর অনুবিভাগ থেকে সরিয়ে এনবিআরের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) এক আদেশে এ তথ্য অবহিত করেছে এনবিআর।

সিআইসির মহাপরিচালক খাইরুল ইসলামকে বৃহৎ করদাতা ইউনিটে বদলি করে তার স্থলে বসানো হয়েছে ঢাকার কর অঞ্চল-১৫ এর কমিশনার আহসান হাবিবকে।

কর অঞ্চল-৪ এর কমিশনার লুৎফুল আজীমকে কর অঞ্চল-১ এ; কর অঞ্চল-৭ এর কমিশনার রওনক আফরোজকে বিসিএস (কর) একাডেমির মহাপরিচালক পদে; বিসিএস (কর) একাডেমির মহাপরিচালক ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ মামুনকে কর অঞ্চল-৬ এর কমিশনার; খুলনা কর পরিদর্শী রেঞ্জের মুন্সী হারুনুর রশীদকে উৎসে কর ব্যবস্থাপনা ইউনিটে; ঢাকা কর পরিদর্শী রেঞ্জের গণেশ চন্দ্র মন্ডলকে কেন্দ্রীয় জরিপ অঞ্চলে দেওয়া হয়েছে।

 

নারায়ণগঞ্জের কর পরিদর্শী রেঞ্জের শব্বির আহমেদকে ঢাকার কর অঞ্চল-১৫ এর কমিশনার; ঢাকার কর অঞ্চল-১ এর কমিশনার এ কে এম হাসানুজ্জামানকে ঢাকার কর আপিল অঞ্চল-১ এর কমিশনার; ঢাকা কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক সিরাজুল করিমকে ঢাকার কর অঞ্চল-৮ এর কমিশনার করা হয়েছে। নারায়ণগঞ্জের কর কমিশনার শারমিন ফেরদৌসীকে ঢাকার কর অঞ্চল-১১; ঢাকার কর অঞ্চল-৩ এর কমিশনার কাজী লতিফুর রহমানকে কর অঞ্চল-৯ এ বদলি করা হয়েছে।

এছাড়া বরিশালের কর কমিশনার সারোয়ার হোসেন চৌধুরীকে খুলনা কর আপিল অঞ্চলের কমিশনার; খুলনা কর আপিল অঞ্চলের কমিশনার আবুল বাশার আকনকে ঢাকার কর অঞ্চল-২৪ এর কমিশনার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102