ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর্স (আইআরজিসি) ঘোষণা করেছে যে তারা ‘খাইবার’ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় এবং বিমানবাহিনীর কমান্ডারের অবস্থানকে গুরুতরভাবে আঘাত করেছে। আইআরজিসির জনসংযোগ বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, জায়নবাদী শাসকের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিমানবাহিনীর প্রধানের সদর দপ্তরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, ইরান ইতোমধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে দশ দফা হামলা চালিয়েছে। এই সাম্প্রতিক হামলা ইরানের পক্ষ থেকে তাদের প্রতিরোধ শক্তি প্রদর্শনের অংশ হিসেবে দেখা হচ্ছে, যা মধ্যপ্রাচ্যের জটিল নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।